ভাঙাচোরা শুক্তো
উপকরণ:- মাছের মাথা- একটা (মাঝারি সাইজের )
নুন- স্বাদ মতন
হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
আদা বাটা-১ চামচ
তেজপাতা- ৩টে
মাঝারি সাইজের আলু-২ টো
পেঁপে-১/২ অংশ ( ছোট সাইজের)
ময়দা-২ চা চামচ
রাঁধুনি- ৩ চা চামচ
সরষের তেল-১/৩ কাপ
প্রনালী:- প্রথমে ভালো করে মাছের মাথা ধুয়ে নিতে হবে। তারপর তাতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখার পরে সেটাকে ভেজে নিয়ে টুকরো টুকরো করে রাখতে হবে। অন্যদিকে ডুমো ডুমো করে পেঁপে আর আলু কেটে নিতে হবে। (এখানে ইচ্ছে করলে অন্য সবজিও নিয়ে করা যেতে পারে।) ফোঁড়ানোর জন্য ১ চা চামচ রাধুনী সরিয়ে রেখে বাকির রাধুনী আর আদা একসঙ্গে দিয়ে বেটে নিতে হবে। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে ফোড়নে রাধুনী ও তেজপাতা দিয়ে দিতে হবে। তারপরে ডুমু করে কাটা আলু ও পেঁপে ও নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে মেশাতে হবে আদা ও রাঁধুনি বাটা। তারপর একটু জলে ময়দা গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে তাতে মাছের মাথাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর ঝোলটা ঘন হয়ে এলে পরিবেশন করতে হবে।



