তরমুজের মিল্ক শেক
উপকরণ:- তরমুজ- ২৫০ গ্রাম
চিনি- ২টেবিল চামচ
কাজুবাদামের গুঁড়ো- ২ টেবিল চামচ
দুধ- ২কাপ
কেশর পেস্তা আইসক্রিম-৩ টেবিল চামচ
কাজুবাদাম- ১০ গ্রাম
কিসমিস-১০ গ্রাম
প্রনালী:- প্রথমে তরমুজ গুলো পিস করে কেটে নিতে হবে। তারপর তিরিশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিতে হবে। তিরিশ মিনিট বাদে একটা মিক্সারে তরমুজের টুকরো, ২ টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচ বাদামের গুঁড়ো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে ঠান্ডা দুধ। দিয়ে আরেকবার ব্লেন্ড করে গ্লাসের মধ্যে ঢেলে দিতে হবে। পরিবেশনের সময় ওপর থেকে আইসক্রিম, কাজু, কিসমিস দিয়ে পরিবেশন করতে হবে।



