Logo
logo

স্বাদে আহ্লাদে

পাও চিকেন রোল

উপকরণ:- পাউরুটি -৬পিস(ধার বাদ দেওয়া)।
চিকেন কিমা -২০০ গ্রাম।
পেঁয়াজ মিহি কুচি -২টি পেঁয়াজ।
রসুন বাটা -১চামচ।
আদা বাটা -১চামচ।
কাঁচা লঙ্কা বাটা -১চামচ।
ক্যাপসিকাম বাটা -১টা।
নুন -স্বাদমতো।
কর্নফ্লাওয়ার -৫টেবিল চামচ।
গোলমরিচ গুঁড়ো -২চামচ।
টমেটো সস -২চামচ।
ডিম -২টি।
ভিনিগার -২চামচ।
সাদা তেল -পরিমাণমতো।

প্রনালী:- প্রথমে চিকেন কিমা সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো, ভিনিগার মাখিয়ে ৩০মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে ২টেবিল চামচ সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে রসুন বাটা, আদা বাটা দিয়ে কষাতে হবে। তারপর কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম বাটা,সস দিয়ে সামান্য কষে নিয়ে ম্যারিনেট করা চিকেন কিমা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়। শুকনো শুকনো হলে নামিয়ে নিলেই পুর রেডি।
এবার পাউরুটির স্লাইস নিয়ে বেলে নিতে হবে। তারপর মাঝখানে চিকেনের পুর দিয়ে রোল মুড়ে নিতে হবে। দুটো ডিম গুলে নিতে হবে।ওর মধ্যে সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে গুলে নিতে হবে। কর্ণফ্লাওয়ার একটা ছড়ানো পাত্রে নিতে হবে।
এবার গড়ে রাখা রোল গুলো ডিমের গোলায় ডুবিয়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে রাখতে হবে।
ফ্রাইং প্যানে পরিমাণমতো সাদা তেল গরম করে রোল গুলো ভেজে তুলে নিলেই রেডি "পাও চিকেন রোল"।
সস ও স্যালাড সহযোগে পরিবেশন করতে হবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com