Logo
logo

স্বাদে আহ্লাদে

মৌরী চিংড়ি দম পোক্ত

উপকরণ:- চিংড়ি মাছ - ৬০০ গ্রাম ( মিডিয়াম সাইজ)
আলু - ৩ টি( মিডিয়াম সাইজ )
মৌরী - ২ টেবিল চামচ
আদা - ১ ইঞ্চি
রসুন - ২ কোয়া
লাল লঙ্কা - ৫ টি
কাশ্মীরি লঙ্কা - ২ টি
তেজপাতা - ১ টি
লবঙ্গ - ৪ টি
ছোট এলাচ - ৩ টি
দারচিনি - ১ ইঞ্চি
ঘি - ৪ টেবিল চামচ
সর্ষের তেল - ১/২ কাপ
হলুদ -১ টেবিল চামচ
টক দই - ৪ চা চামচ
মিষ্টি দই - ২ চামচ
লবণ স্বাদ মতো

প্রনালী:- প্রথমে চিংড়ি মাছ ভালোকরে ধুয়ে পিঠের দিকে একটা খোসা ছাড়িয়ে কালো সুতো ( রেচন পদার্থ) বের করে নেবো। তারপর লবণ ও হলুদ মাখিয়ে নেবো। আলু গোল চ্যাপ্টা করে কেটে নিতে হবে। এবার মৌরী, আদা,দুই রকম লঙ্কা,রসুন জলে ভিজিয়ে রেখে বেটে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল ও ঘি গরম করে প্রথমে আলু একটু লাল করে ভেজে নেবো তারপর চিংড়ি মাছ হালকা করে ভেজে নেবো। ওই তেলে গোটা গরম মশলা থেতো করে ও তেজপাতা ফোড়ন দেবো। সুগন্ধ বের হলে বাটা মসলা দিয়ে ৩ -৪ মিঃ নেড়ে নেব।এই পর্যায়ে লবণ ও হলুদ দেবো। আগে থেকে ফেটিয়ে রাখা দুই রকম দই তুলে দেবো মশলা য়।তেল ছাড়লে অল্প জল দেবো।ফুটে উঠলে ভাজা আলু ও মাছ দেবো।ঢাকা দিয়ে অপেক্ষা করব ৭ - ৮ মিঃ আলু সিদ্ধ হবে এবং ঝোল ঘনও হবে।নামানোর আগে ছড়িয়ে দেবো ঘি। ভাত,পোলাও রুটি.. সবকিছুর সাথেই খুউব ভালো লাগে মৌরী চিংড়ি দম পোক্ত।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com