Logo
logo

রন্ধনে বন্ধন

মুগ চিংড়ির পাতুরি

উপকরণ:- মুগডাল -১৫০ গ্রাম।
চিংড়ি মাছ -২০০ গ্রাম(খোসা ছাড়ানো)।
নারকেল কোরা -১কাপ।
আদা -২ ইঞ্চি।
রসুনের কোয়া-৮-১০টি।
কাঁচা লঙ্কা -৫টি।
হলুদ গুঁড়ো -১/২চামচ।
কাশ্মিরী লঙ্কা গুঁড়ো -১/২চামচ।
নুন, চিনি স্বাদমতো।
সর্ষের তেল -৫টেবিল চামচ।
পাকা লঙ্কা -৪টি।
চিংড়ি মাছ -৬টি।
কলাপাতা।

প্রনালী:- প্রথমে মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ৬-৭ ঘন্টা।
চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে।
এবার একটা মিক্সিং জারে ভেজানো মুগডাল, চিংড়ি মাছ, ২চামচ নারকেল কোরা, রসুন, আদা,কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি স্বাদ মতো,এক চামচ সর্ষের তেল দিয়ে পেষ্ট করে নিতে হবে।
এবার একটা বাটিতে ঢেলে নিয়ে ৩চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে।
কলাপাতা চৌকো করে কেটে ধুয়ে নিয়ে গ্যাসে সেঁকে নিতে হবে।
এবার একটা করে কলাপাতা নিয়ে তেল ব্রাশ করে মুগডালের মিশ্রণ ২চামচ করে দিয়ে অল্প করে নারকেল কোরা ছড়িয়ে ওপরে একটা করে চিংড়ি মাছ ও পাকা লঙ্কা লম্বা করে চিরে নিয়ে হাফ দিয়ে কলাপাতা মুড়ে নিতে হবে। এইভাবে সবকটা গড়ে নিতে হবে।
গ্যাসে চাটু বসিয়ে তেল ব্রাশ করে গড়ে রাখা পাতুরি দিয়ে ঢাকা দিতে হবে।একপিঠ ভালো করে সেঁকে নিয়ে অন্যপিঠে উল্টে দিতে হবে। ভালো করে দুদিক পোড়া পোড়া হলে নামিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে "মুগ চিংড়ির পাতুরি"

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com