Logo
logo

রন্ধনে বন্ধন

হোলি স্পেশাল চিংড়ি এঁচোড় ললিপপ

উপকরণ:- ১.চিংড়ি মাছ একটু বড় সাইজের।
২. এঁচোড় সেদ্ধ করা।
৩.আলু সেদ্ধ।
৪.পেঁয়াজ ২টো কাটা।
৫.. রসুনের পেস্ট ১ চামচ।
৬. আদার পেস্ট ১ চামচ।
৭.জিরে পাউডার ১ চামচ
৮.. হলুদ ১ চামচ,
৯.স্বাদমতো লবণ
১০.চিনি স্বাদমতো।
১১.কুচানো লঙ্কা
১২. ধনেপাতা
১৩.তেল
১৪.ব্রেড ক্রাম্ফ
১৫. ডিম ২ টো
১৬. গরম মসলা হাফ চামচ

প্রনালী:- প্রথমত চিংড়ি মাছ ২ টুকরো করে কাটতে হবে। লেজ এর দিক একটু বড়ো রেখে দিতে হবে, এখন বাকি অংশ টুকরো টুকরো করে কেটে নিতে হবে। অন্য দিকে এঁচোড়, আলু আগের থেকে সেদ্ধ করে রাখতে হবে। তারপর কড়াই গরম করে তাতে কাটা পেঁয়াজ দিয়ে ভাজতে হবে, সোনালি রঙ ধরলে আদা, রসুন, মরিচ, সব মশলা দিয়ে ভাল করে কষাতে হবে, এরপর তার মধ্যে কাটা চিংড়ি মাছ দিয়ে ভাল করে নেড়ে নিতে হবে। তারপর এতে আগের থেকে সেদ্ধ আলু ও এঁচোড় এবং স্বাদমতো নুন,চিনি, লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।
পরবর্তীতে এই মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে তার থেকে মন্ড কেটে নিয়ে গোল কোরে তার মধ্যে বড়োচিংড়ির লেজ সহ ভরে রোল করতে হবে, এবার রোলগুলো ভাল করে মিশিয়ে ব্রেড ক্রাম্ফ দিয়ে তারপর ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রাম্ফ মিশিয়ে ললিপপ গুলো রেডি করে নিতে হবে।
এরপর আবর কড়াই গরম করে সাদা তেল দিয়ে, তেল গরম করে ডিপ ফ্রাই করতে হবে। তারপর সোনালি করে ভেজে নামিয়ে পরিবেশন করতে হবে গরমা গরম চিংড়ি এঁচোড় ললিপপ।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com