মীন মৌলি
উপকরণ:- রুই মাছের টুকরো- ৬ পিস
সাদা তেল- প্রয়োজন মত
পেঁয়াজ মাঝারি মাপের- ২টো কুচি করে কাটা
রসুন বাটা-১ চা চামচ
আদা বাটা- ১ চামচ
কারি পাতা- অল্প পরিমাণে
নুন ও চিনি- স্বাদ অনুযায়ী
নারকেলের দুধ-৩ কাপ
নারকেল কোড়া-১/২ কাপ
হলুদ গুঁড়ো- ১/২ টেবিল চামচ
জিরা গুঁড়ো- ২/২ টেবিল চামচ
ধনে গুঁড়ো-১/২টেবিল চামচ
ভিনিগার -২ টেবিল চামচ
প্রনালী:- প্রথমেই বলে রাখি এই রান্নায় মাছ ভাজবো না, কাঁচা রান্না করব। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। পেঁয়াজ রং ধরলে এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা দিয়ে নাড়তে হবে। এরপর এতে দিতে হবে অল্প কারি পাতা ও অল্প নারকেলের দুধ। দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছাড়লে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। এরপর দিতে হবে হাফ কাপ নারকেল কোরা ও ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো ও হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো এবং হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো এবং আরো হাফ কাপ নারকেলের দুধ। এবার খুব ভালোভাবে কষতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসে এবার গ্যাসের আঁচ কমিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে এবং মিনিট পাঁচেক পর উল্টিয়ে দিতে হবে। তারপর আবার মিনিট পাঁচেক রেখে আরো দু কাপ নারকেলের দুধ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে। এই সময় স্বাদ অনুযায়ী নুন এবং চিনি দিতে হবে। এই সময় মাছ খুব ভালোভাবে সুসিদ্ধ হবে। এইভাবে মিনিট দশেক হতে দিতে হবে। এই সময় ঝোল ঘন হয়ে এলে এবং মাছ সিদ্ধ হয়ে গেলে উপর থেকে দিয়ে দিতে হবে দু চামচ ভিনেগার। তারপর খুব ভালোভাবে হালকা হাতে নেড়ে গরম গরম পরিবেশন করতে হবে মীন মৌলি ।



