হোলি স্পেশাল ক্রিস্পি হায়দ্রাবাদি বাংলা পনির
উপকরণ:- পনির ২০০ গ্রাম
আলু বড় সাইজের দুটো
লঙ্কাগুঁড়ো :- ১ চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো :- ১ চামচ। চাট মশলা:- ১/২ চামচ।
নুন ও চিনি স্বাদমত
কর্নফ্লাওয়ার বড় চামচের তিন চামচ।
ময়দা বড় চামচ এর চার চামচ। প্রয়োজন অনুযায়ী হলুদ। গোলমরিচ গুঁড়ো ১/২ চামচ। কোয়াটার কাপ জল
ব্যাটার তৈরির জন্য লাগবে।
আদা রসুন বাটা:- ১চামচ
প্রনালী:- রেসিপিটি জানার আগে আমরা জানবো এসিডিপির নামকরণ কেন হায়দ্রাবাদি বাঙালি পনির নাম দেয়া হয়েছে এটি হায়দ্রাবাদের হোলির দিন হোলি খেলার সময় এরা এটা খুব ব্যবহার করে করে এই রেসিপিটি এবং সবাই খুব রেসিপিটি বানিয়ে খাবারটি এনজয় করে। হায়দ্রাবাদে আলু কে বলে বাঙাল ধুম্প্পা। তাই এই বাঙাল ধুম্পা থেকেই রেসিপিটির নাম হয়েছে হায়দ্রাবাদি বাঙালি পনির । এবার রেসিপিটি কিভাবে বানাতে হয় সেটি জেনে নেওয়া যাক।
পদ্ধতি:-
প্রথমে পনিরগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। তারপর আলু গুলোকে খুব পাতলা গোল গোল করে কেটে নিতে হবে। এরপর কিউব করে রাখা পনির গুলোকে নুন,হলুদ,চিনি,চাট মশলা, লঙ্কার গুঁড়ো,আদা,রসুন বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও গোল মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ৫-১০ মিনিট থেকে ১৫ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে গোল গোল করে কেটে রাখা আলুগুলোর মধ্যে একটা করে আলুর গোল নিয়ে তার মধ্যে একটা করে পনির দিয়ে দুদিক থেকে একটা টুথপিক দিয়ে আটকে দিয়ে সমস্ত ময়দা কনফ্লাওয়ার লঙ্কার গুঁড়ো, নুন,হলুদ দিয়ে একটা ব্যাটার ঘন করে তৈরি করে নিয়ে সেই ব্যাটারটার মধ্যে পনিরের ওই টুকরোগুলোকে ব্যাটারে ডিপ করে তেলের মধ্যে দিয়ে হালকা করে স্পিড হওয়া পর্যন্ত ভেজে তুলে নিতে হবে। শেষে একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে সসের সাথে গরম গরম ক্রিস্পি হায়দ্রাবাদি বাংলা পনির হোলির দিনে পরিবেশন করতে হবে । এটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে।



