শোভাবাজার রাজবাড়ির ছোলার ডালের পোলাও
উপকরণ:- ছোলার ডাল ১০০ গ্রাম,গোবিন্দভোগ চাল ১৫০ গ্রাম,কাজু ১০-১৫ টা,কিশমিশ ২০-২৫ টা, কাঁচালঙ্কা২ টো ,গোটা গরম মশালা (দারুচিনি১", এলাচ ৩টো,,লবঙ্গ ২টো,গোটা গোলমরিচ ৪-৬টা) তেজপাতা ১টা, সা-জিরে সামান্য। ঘি ৫-৬ বড় চামচ। নুন চিনি স্বাদমতো। গুঁড়ো গরম মশালা সামান্য।
প্রনালী:- প্রথমে ছোলার ডাল সারারাত ভিজিয়ে রেখে জল ঝরিয়ে তুলে রাখুন, গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে শুকনো করে নিয়ে এতে গুঁড়ো গরম মশালা, নুন,চিনি,ঘি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে সরিয়ে রাখুন। অন্য দিকে কিশমিশ ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখুন।
গ্যাস অন করে কড়াই গরম করে ঘি দিয়ে গরম মশালা, কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে ছোলার ডাল দিয়ে ৩ মিনিট মতো ভাজুন অবশ্যই পুরো রান্না টা গ্যাসের আঁচ কম আছে করবেন। ছোলার ডালে হালকা রঙ এলে কাজু দিন সোনালী রঙ এলে কিশমিশ দিন,এর পরে গোবিন্দভোগ চাল দিয়ে ২-৩ মিনিট হালকা হাতে ভাজুন। জল দিন ( পোলাও এ জলের পরিমাণ সব সময় যা চাল তার দ্বিগুণ জল) স্বাদমতো নুন দিন,ঢাকা দিয়ে রান্না করুন মাঝে মাঝে নাড়িয়ে দেবেন। চাল সিদ্ধ হলে চিনিও ঘি দিয়ে নাড়িয়ে নিন।এই পোলাও এ চিনি ও ঘি রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়।রেডি হয়ে গেল শোভাবাজার রাজবাড়ি র ছোলার ডালের পোলাও।
নিরামিষ বা আমিষ সব কিছুর সাথেই দারুণ লাগে ছোলার ডালের পোলাও।



