ঢাকাই মাছ
উপকরণ:- ৫০০ গ্রাম কাতলা মাছ
১/২ কাপ সর্ষের তেল
৩-১/২ পেঁয়াজ বাটা
২ চামচ আদা বাটা
৩ টে টমেটো স্লাইস করে কাটা
১ চামচ লাল লঙ্কা গুঁড়ো
১ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
১-১/২ চামচ হলুদ গুঁড়ো
স্বাদ অনুযায়ী নুন
৪ টে চেরা কাঁচালঙ্কা
১/২ কাপ ধনেপাতা কুচি
সামান্য চিনি
প্রনালী:- প্রথমে মাছ গুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইতে মাছ গুলো নিয়ে তাতে উপকরণে দেওয়া পরিমাণ মতো একে একে সর্ষের তেল, পেঁয়াজ বাটা,আদা বাটা, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,চেরা কাঁচা লঙ্কা,নুন ও সামান্য চিনি দিয়ে ভালো করে সমস্ত মাছ গুলোকে মশলার সাথে মেখে নিয়ে এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে নিয়ে ফুটে আসলে উল্টে পাল্টে মাছ গুলোকে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি ঢাকাই মাছ।



