Logo
logo

রন্ধনে বন্ধন

ক্রাঞ্চি এগ স্টাফড বল

উপকরণ:- ডো বানাবার জন্য
__________________

২৫০ গ্রাম সেদ্ধ আলু
২৫০ গ্রাম ময়দা
দেড় টেবিল চামচ চিনি
১/৪ চা চামচ লেমন জেস্ট
২৫ গ্রাম ইস্ট
২৫ গ্রাম বাটার
২ টা ডিম
১ পিঞ্চ নুন
ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল
১ টেবিল চামচ শুকনো হার্বস
১/২ চা চামচ চিলি ফ্লেক্স
১/২ কাপ দুধ
৪ টে ডিম
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১/২ চা চামচ নুন
১ চা চামচ পিরি পিরি মসলা
১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১ টি মাঝারি সাইজের পেয়াঁজ কুচি করা
১ চা চামচ আদা রসুন লঙ্কা বাটা
১ চা চামচ ধনেপাতা কুচি
১/২ চা চামচ ভাজা মসলার গুঁড়া
নুন, মিষ্টি প্রয়োজনমতো
জল পরিমাপ মতো
১/৪ চা চামচ মিক্সেড হার্বস
আলু মিক্সড ময়দার ডো
ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল
২-৩ টে চিজ কিউব, যা ক্রাশারে ক্রাশ করে নিতে হবে।

প্রনালী:- প্রথমে একটা ডো বানিয়ে নিতে হবে। একটা পাত্রে ময়দা, চিনি,লেমন জেস্ট, বাটার, আলু সেদ্ধ, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর তাতে ডিম, শুকনো হারবস (herbs), ও চিলি ফ্লেক্স দিয়ে আবার ভালো করে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে।
হাফ কাপ দুধ প্রয়োজন মত মিশিয়ে করে নিতে হবে একটি ডো।
ডো বানাবার পর এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে। এরপর ডিমগুলোকে সেদ্ধ করে তারপরে মেখে নিতে হবে যাতে পুর হিসেবে তৈরি করা যায়। ডিম সেদ্ধ করে পুর বানাবার সময় মিক্সিতে দিয়ে হালকা একটা মসৃণ ভাব আনা যায়, যেখানে কোনো দলা দলা ভাব থাকবে না। এবারে তাতে নুন, গোলমরিচের গুঁড়ো, পিরি পিরি মসলা মিশিয়ে আধঘন্টা রেখে দেওয়া হলো। এবারে প্যানে তেল অথবা বাটার দিয়ে তাতে পেঁয়াজ কুচি ছাড়া হলো। বাটার দিলে তাতে পেঁয়াজ কুচি ছাড়লে এবং তাতে সেদ্ধ ডিম মাখা মেশালে পুর এর স্বাদটা আরও বেশি সুন্দর হয়।
আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। পেঁয়াজকুচি ছাড়ার পর তাতে সামান্য শুকনো herbs মেশানো হলো।( 1/4 চা চামচ)। তবে এটি যাতে কড়াইতে লেগে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হলে তাতে আদা, রসুন, কাঁচালঙ্কা বাটা মিশিয়ে বেশ ভাজা ভাজা করা হলো। কাঁচা গন্ধটা চলে গেলে তাতে রাখে দেওয়া ডিমের পেস্ট টা দিয়ে ভালো করে মিক্স করা হলো।
প্রয়োজনমতো সামান্য জলের ছিটে দেওয়া হোলো ও নাড়া হোলো,যাতে পুরের মধ্যে হালকা একটা আর্দ্র ভাব থাকে, এদিকে পুর টাও বেশ টাইট হয় আবার কড়াইতে লেগেও না যায়। তাতে একটু ভাজা মসলার গুঁড়ো মেশানো হোলো। বেশ শুকনো হলে তাতে ধনেপাতা কুচি ও প্রয়োজনমতো নুন, মিষ্টি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেওয়া হলো। এরপর ফ্রিজ থেকে আলু মিশ্রিত ময়দার ডো বার করে তার থেকে মাঝারি আকারের বল বানাতে হবে। তারপরে একেকটি বল নিয়ে হাতের তালুতে সেই বলটাকে ফ্ল্যাট করে তাতে এক চামচ ডিমের পুর ও হাফ চামচ চিজ দিয়ে মুড়ে ভালো করে আবার বল বানাতে হবে।
( নিজেদের ইচ্ছামত চিজ এর পরিমাণকে বাড়ানো অথবা কমানো যেতে পারে)।
এইভাবে যতগুলি বল বানানো যাবে ততগুলি বল বানাতে হবে একটার পর একটা করে ডিম ও চিজের পুর দিয়ে।
এইবার সমস্ত বানানো বলগুলোকে পুনরায় ফ্রিজে আধ ঘন্টার জন্য রাখতে হবে।
আধ ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে কড়াইতে ডিপ ফ্রাই করার মত তেল দিয়ে, তেল গরম হলে বল গুলি একটা একটা করে দিয়ে দুই পিঠ বেশ ভালো করে বাদামি করে ভাজতে হবে কম আঁচে।
তৈরি হয়ে গেল ক্রাঞ্চি এগ স্টাফড বল।
পরিবেশন করা হলো মেয়োনিজ, টমেটো সস, ও পুদিনা সস সহযোগে।আর যদি তার সঙ্গে থাকে গরম আদা চা, তবে ব্যাপারটি পুরো জমে উঠতে সময় লাগে না।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com