Logo
logo

রন্ধনে বন্ধন

পটলের মালাইকারি

উপকরণ:- পটল- ২৫০গ্রাম
সাদা তেল- ১ কাপ
গোটাগরমমশলা- অল্প
কাজু-১৫টা
পোস্ত বড়চামচের- ৩চামচ
কাঁচালংকা- ৬টা
ধনেগুড়ো বড় চামচের-১চামচ
আদাবাটা-১চামচ
চিনি-১চামচ
দুধ-১/২কাপ
নারকেলের দুধ-১/২কাপের কম
নুন-স্বাদ মতো
শাহি গরমমশলার গুড়ো- বড়চামচের ১চামচ
ঘি-২চামচ

প্রনালী:- কড়াইতে সাদা তেল দিয়ে পটলগুলোর খোসা ছাড়িয়ে দুপাশে একটু চিড়ে ভেজে নিতে হবে৷
এবারে পটল ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে৷
ঐ তেলেই গোটা গরমমশলা ফোড়ণ দিয়ে একটু ভেজে নিতে হবে৷
গন্ধছাড়লে তাতে বেটে রাখা কাজু, পোস্ত, আদা কাঁচালংকা দিয়ে নাড়তে হবে৷
গ্যাসের আঁচ কমিয়ে রাখতে হবে।
যখন একটু ভাজা ভাজা হবে তখন ধনে গুড়ো, চিনি, নুন দিয়ে নাড়তে হবে৷
এবারে মশলা থেকে তেল ছাড়লে সামান্য জল দিয়ে ভাল করে নাড়তে হবে৷
এবারে পাঁচ মিনিট ধরে মশলা কষা হলে পটলগুলো দিয়ে আবারও কষতে হবে।
এবারে নারকেলের দুধ ও ১/২ কাপ দুধটাও দিয়ে ভাল করে নাড়তে হবে।
যখন বেশ মাখামাখা হবে তখন ঘি ও শাহি গরমমশলা দিয়ে নামিয়ে নিতে হবে৷
হয়ে গেলো ঠাকুড়বাড়ির রান্না পটলের মালাইকারি৷
এটা পোলাও বা পরোটার সাথে খেতে ভাল লাগবে৷

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com