Logo
logo

স্বাদে আহ্লাদে

সজনে ডাঁটার কাসুন্দি

উপকরণ:- সজনে ডাঁটা ( ছোটো করে কাটা) - ১ বাটি
কুচানো আম - ৪ টেবিল চামচ
রাঁধুনি - ১ চা চামচ
জোয়ান - ১ চা চামচ
মৌরী - ১/২ টেবিল চামচ
সাদা সর্ষে - ৩ টেবিল চামচ
কালো সর্ষে - ১ টেবিল চামচ
রসুন - ২ কোয়া
শুকনো লঙ্কা - ৫ টা
হিং - ১/২ চা চামচ
হলুদ - ১/২ চা চামচ
চিনি - ৪ টেবিল চামচ
সর্ষে র তেল - ৩০ গ্রাম
লবণ স্বাদ মতো

প্রনালী:- প্রথমে ফ্রাই প্যান এ রাঁধুনি, মৌরী ও জোয়ান শুকনো নেড়ে নেব এবং ঠান্ডা হলে গুঁড়ো করব। এবার সজনে ডাঁটার মধ্যে সামান্য লবণ, হলুদ ভাজা মসলা দিয়ে মাখিয়ে ২০ মিঃ বিশ্রামে রাখবো। এবার রোদে শুকিয়ে নেওয়া দুই রকম সর্ষে বেটে নিয়ে চালুনিতে চেলে নেবো। এখন কড়াই তে সর্ষের তেল গরম করে গোটা শুকনো লঙ্কা, হিং, রসুন ফোড়ন দেবো। সুগন্ধ বের হলে কাঁচা আম দিয়ে ২ মিঃ নারবো। তারপর মাখানো ডাঁটা,চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দেবো। গ্যাস লো দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।তেল ছাড়লে রান্না শেষ। তারপর ঠান্ডা করে কাঁচের পাত্রে রেখে দিতে হবে। গরমের দিনে দুপুরে ভাতের পাতে ডাল আর একটু ডাঁটা কাসুন্দি .. যেন অমৃত।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com