Logo
logo

স্বাদে আহ্লাদে

লেমন গ্রাস স্যুপ

উপকরণ:- লেমন গ্রাস - ৪ স্ট্রিপস
জল - ২ কাপ
গাজর কুচি - ২ টেবিল চামচ
ব্রোকলি কুচি - ৩টেবিল চামচ
রসুন কুচি - ১/২ চা চামচ
বিনস - ১ টেবিল চামচ

বাঁধাকপি কুচি - ১ টেবিল চামচ
ডিম - ১
কর্নফ্লাওয়ার - ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া - ১/২ চা চামচ
বাটার - ১/২ চা চামচ

প্রনালী:- প্রথমে লেমন গ্রাস ছোটো ছোটো করে কেটে ২ কাপ জল দিয়ে ফোটাবো যতক্ষণ না গোল্ডেন কালার এর লিকার তৈরি হয়। তারপর ফ্রাই প্যানে মাখন গরম করে প্রথমে রসুন কুচি দিয়ে সতে করে বাকি সব সবজি তুলে দেবো। ৫ মিঃ সতে করব ।পুরো নরম হবে না একটু ক্রাঞ্চ থাকবে।এবার লেমন গ্রাস লিকার ঢেলে ফোটাবো ।এই পর্যায়ে দেবো কর্নস্টার্চ এর গোলা আর গোল মরিচ গুঁড়া। গরম গরম লেমন গ্রাস হেলথি স্যুপ পরিবেশন এর জন্য রেডি।
*এই স্যুপ এ চিকেন,মাশরুম ব্যবহার করা যাবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com