Logo
logo

সাহিত্য / কবিতা

প্রবন্ধ - প্রকৃতি প্রেমিক কবিগুরু

'প্রকৃতি' ছিল রবি ঠাকুরের সাহিত্য ও দর্শনের মূল ভিত্তি। তাঁর বিভিন্ন লেখার মধ্যে প্রকৃতি হয়ে উঠেছিল এক জীবন্ত ও সক্রিয় সত্তা। উপন্যাস হোক বা গান বা কবিতা বা নাটক সবকিছুর মধ্যেই প্রকৃতিকে ভীষণভাবে খুঁজে পেয়েছি আমরা।

"প্রকৃতির প্রতি" এই কবিতা টিতে প্রকৃতির রূপ মাধুর্য আর অমোঘ আকর্ষণ যেভাবে তুলে ধরেছিলেন কবিগুরু তা এককথায় অবর্ণনীয়।

সবুজ প্রকৃতি ও তারুণ্যের জয় গান নিয়ে রবি ঠাকুরের লেখা "সবুজের অভিযান" কবিতাটি শ্রেষ্ঠ সৃষ্টি বলে আমার মনে হয়। এই কবিতাটি শুধুমাত্র সবুজ গাছের পাতা নয়,তারুণ্য,প্রান শক্তি ও নবজাগরণের প্রতীক হিসাবে কবিতাটি সদা মানুষের হৃদয়ে লিখিত রয়ে যাবে।

রবি ঠাকুরের কাছে প্রকৃতি কোন নিছক পটভূমি বা দৃশ্য বস্তু ছিল না। ছিল এক জীবন্ত সত্তা এবং মানুষের আত্মা ও মহাবিশ্বের মধ্যে সেতু বন্ধন।
রবি ঠাকুরের প্রকৃতি চেতনার একটি বড় অংশ জুড়ে রয়েছে আধ্যাত্মিকতা যা আমরা "গীতাঞ্জলি" কাব্যের মধ্যে খুঁজে পাই।
ষড়ঋতুর মধ্যে বসন্ত ও বর্ষা তাঁকে গভীরভাবে আন্দোলিত করে আগমনের প্রাক্কালে। তাঁর রচিত অসংখ্য গান ও কবিতায় এই ঋতুর সাথে মানবমনের বিরহ আবেগ ও মিলনের বহু প্রতিচ্ছবি খুঁজে পাই আমরা।
মানুষের ধমনীতে যে রক্ত স্রোত প্রবাহিত হয় তা বিশ্ব প্রকৃতির মাঝেও নৃত্য করে এটাই ছিল কবির বিশ্বাস। মানুষ ও প্রকৃতি মৌলিকভাবে এক এবং অবিচ্ছেদ্য এটা তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন।
কবির প্রকৃতির প্রতি যে অবিচ্ছেদ্য ভালোবাসা তারই বহিঃপ্রকাশ শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠা। বদ্ধ চার দেওয়ালের শ্রেণিকক্ষের চেয়ে প্রকৃতিরকোলে শিশুদের সামগ্রিক বিকাশ সব থেকে বেশি ভাবে সম্ভব এটা মনেপ্রাণে বিশ্বাস করতেন কবি।
প্রাচীনকালের ভারতীয় তপবনের আদর্শে তিনি মানুষ আর প্রকৃতির মধ্যে মেলবন্ধন ঘটিয়েছিলেন। যেখানে প্রকৃতির সান্নিধ্যে শিক্ষার্থীরা শুধুমাত্র যে জ্ঞান অর্জন করবে তা নয় পাশাপাশি তার মানবিক গুণগুলো অর্জন করবে।
তাঁর বহু গান ও কবিতায় প্রকৃতি মানবহৃদয়ের অনুভূতির সাথে মিলেমিশে হয়ে গেছে একাকার।

তাইতো সর্বশেষে বলি

"ওরে নবীন, ওরে আমার কাঁচা,
ওরে সবুজ, ওরে অবুঝ,
আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।"

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com