কবিতা - পহেলা বৈশাখ
বাঙালি চিরকাল ভরা থাক আনন্দের সঙ্গে
ফুল ফল প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বাঙালি বরণ করে তোমায় সাজো সাজো রবে
"এসো এসো হে বৈশাখ" আগমনী গানে।
জরা-জীর্ণতার সঙ্গে নিপাত যাক
যত মহামারী ,
বিশ্বের মহা ঘাতক নিপাত হোক, রোগ ব্যাধি।
নতুন শান্তির প্রত্যাশায় থাকি
আবারো বাঁচবো বরণ করবো তোমায়
রঙিন হয়ে এসো তুমি নব নবরূপে
বাঙালিপনায় হে আমার পহেলা বৈশাখ।
নিরালা নিরব তপ্ত দুপুরে সজল কালো মেঘ
ঝিমধরা পৃথিবীতে ছাড়ে স্বস্তির নিঃশ্বাস।
নতুন রূপে নতুন প্রত্যয়ে
আবারও আসবে পহেলা বৈশাখ ।।
