নববর্ষ
নতুন বর্ষ
মনেতে হর্ষ
নতুন সালের শুরু
পুরাতন সব জীর্ণ যা কিছু দূরীভূত হোক আজি।
মনের যত্নে আগুয়ান হবো
এই শপথেই রাজি।
বুকেতে বল, চোখে দৃঢ়তা শিকলের বাঁধা ঘুচিয়ে
কাটাবো সংশয় কাটাবো জড়তা
অশ্রু জল ঘুচিয়ে ।
যে চারা রোপন করেছি আমি
ওই নরম গভীর অন্ত:স্থলে
মহীরূহ রূপ দেবই তারে
নিজেরই কর্মবলে।
নতুন বস্ত্র , নতুন সংখ্যা দিয়ে যারা
কেবল নববর্ষের অর্থ বোঝে
আমার ভাবনা একটু ভিন্ন
তাইতো সে ---
জীবন পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ খোঁজে।।
নতুন সাল আনুক আনন্দ
সকলজনের মুখে,
বছর কাটুক স্ব - মহিমায়
বহু আনন্দ আর অল্পখানি
না পাওয়ারই দুঃখে।
দুঃখ কামনা করি না কভু
এটাই বলতে চাই ----
শোক পেলে যেন না যায় মূর্ছা
আমার সকল মা,বোন,দিদিভাই।।
