Logo
logo

সাহিত্য / কবিতা

কবিতা - বৈশাখ তোমায় স্বাগত

চৈত্রের শেষ ঝরাপাতা বলে দিল
নতুন পাতার আগমনে বৈশাখ উঁকি দিল।
পুরানো যত ক্লান্তি ছিল,ধূসর মনের গ্লানি ছিল..
বৈশাখ এসে হেসে তা বিদায় দিল
গ্রাম শহর নগর জুড়ে
রমনীরা যায় লাল-সাদা শাড়ি পড়ে।
নতুন সূর্য নতুন ভোর বার্তা দিল আনি
দিনের মতো উজ্জ্বল হোক আগামী আগমনী।
বর্জিত হোক গোলা-বন্দুক যুদ্ধের তরবারি
মানুষ বাঁচুক,জীবন হাসুক।
এসো বৈশাখের প্রথম আলো মুছে দিয়ে সকল কালো
অতীত নিশি চিরবিদায় এর বার্তা দিয়ে
চলে গেছে কোন অজানার পথ ধরে।
ঝরা পাতার না বলা কথায়
নতুন বর্ষে আবার ফুটবে নতুন দিনের আলো
বৈশাখ তোমায় স্বাগত।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com