Logo
logo

স্বাদে আহ্লাদে

জিরে তেল চিংড়ি

উপকরণ:- চিংড়ি মাছ - ৫০০ গ্রাম
জিরে গুঁড়ো - ২ চামচ
আদা বাটা - ১ চামচ
সাদা তিল - ১ চামচ
সাদা সর্ষে - ১ চামচ
কাঁচা লঙ্কা - ৮ টা
হলুদ - ১/২ চামচ
লবণ - প্রয়োজন মত
চিনি - এক চিমটে
কালোজিরা - ১/২ চা চামচ

প্রনালী:- চিংড়ি মাছ ভালো করে ধুয়ে লবণ,হলুদ সর্ষের তেল মাখিয়ে নেবো। এবার মশলা রেডি করব।একটা বাটিতে জিরে আর আদা বাটা গুলে নেবো।আর সর্ষে,কাঁচা লঙ্কা,তিল ও লবণ দিয়ে বেটে নেবো। এবার কড়াই তে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছ হালকা করে ভেজে নেবো কাঁচা লঙ্কা, কালোজিরা ফোড়ন দিয়ে পর পর মশলা কষিয়ে নেবো।অল্প জল দিয়ে ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে ৭-৮ মিনিট সিদ্ধ করে নেবো। নামানোর আগে এক চিমটে চিনি ও চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেবো
গরম ভাতের পাতে জাস্ট ফাটাফাটি লাগে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com