মুগেশ্বরী পটল
উপকরণ:- পটল:-মুগডাল৫০০ গ্রাম, আদা ৫০ গ্রাম ১চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা ও কাশ্মীরি লঙ্কা হাফ চা চামচ করে,ধনে ও জিরে গুঁড়ো ১ চা চামচ করে,১চামচের চার ভাগ হিং,চিনি ১চা চামচ,নুন পরিমাণ মত, দুধ মেজারমেন্ট কাপের ১ কাপ,গরম মসলা ১চা চামচ,ঘী ১ টেবিল চামচ,পরিমাণ মত সর্ষের তেল। ফোড়ন এর জন্য ২টো তেজ পাতা,১টা শুকনো লঙ্কা,১টা দারুচিনি স্টিক,২টো ছোট এলাচ,৪-৫ টা লবঙ্গ,হাফ চা চামচ সাদা জিরে।
প্রনালী:- প্রথমে মসলা বানিয়ে নেবো।আদার মধ্যে হিং টা মিশিয়ে একপাশে রেখে দেবো।অপর একটা বাটিতে হলুদ, লঙ্কা,কাশ্মীরি লঙ্কা,ধনে জিরে গুঁড়ো অল্প জল দিয়ে একটি মিশ্রণ করে নেবো।এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে শুকনো খোলায় ডাল লাল করে ভেজে নেবো।ডাল ভাজা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে জল দিয়ে রেখে দেবো।এইবার কড়াইতে বেশ কিছু টা সরিষার তেল দিয়ে পটল গুলো ভালো করে ভেজে নেবো।পটল গুলো তুলে নিয়ে ওই তেল দিয়ে দেবো উপরের উল্লিখিত ফোড়ন।ফোড়ন টা থেকে সুগন্ধ বের হলে দিয়ে দেবো আদা বাটা।একটু নেড়ে নিয়ে তেল বেরোলে দিয়েদেব মসলার পেস্ট।আবারও নেড়ে তেল বের হলে দিয়ে দেবো জল থেকে ছেঁকে নিয়ে ডাল।ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো মসলার বাটি ধুয়ে জল।আর দেবো একটা চাপা।ডাল সেদ্ধ হয়ে গেলে (গোলে যেন না যায়)দিয়ে দেবো ভাজা পটল।সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে দিয়ে দেবো দুধ।মাখো মাখো হয়ে গেলে দিয়ে দেবো গরম মসলা ও ঘী।তাহলেই হয়ে যাবে মুগেশ্বরি পটল।
