Logo
logo

স্বাদে আহ্লাদে

দরবারি মাটন

উপকরণ:- মাটন : ১ কেজি
টক দই: ১২০গ্রাম
গোটা ধনে - ১ টেবিল চামচ
গোটা জিরে - ১/২ টেবিল চামচ
সা জিরে - ১/২ টেবিল চামচ
গোটা গোল মরিচ - ২ টেবিল চামচ
মৌরি - ১ টেবিল চামচ
তারা ফুল - ১/৪
বড় এলাচ - ১
এলাচ - ৩
লবঙ্গ - ৪
দারচিনি - ১"
কাশ্মীরি মির্চ - ৮
লবণ স্বাদমতো
সাদা তেল - ১০০
ঘি - ১ টেবিল চামচ
কেওড়া জল - ১/২ চা চামচ
শুকনো লঙ্কা - ৩
হলুদ - ১ টেবিল চামচ
পিঁয়াজ - ৪ ( বড় সাইজ)
রসুন - ১ ( বড় সাইজ)

প্রনালী:- মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দই,লবণ,তেল মাখিয়ে ১/২ ঘন্টা মেরিনেট করতে হবে। কড়াই তে ঘি ও তেল গরম করে ঝিরি ঝিরি করে কাটা পিঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তুলে দেবো রসুন কুচি । সুন্দর গন্ধ বেরোলে বাটা মসলা ও মাটন দিয়ে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে এবার কুকারে ঢেলে কেওড়া জল দিয়ে সিদ্ধ করে নেবো। ব্যাস দরবারি মাটন রেডি । পবিবেশন করতে হবে পোলাও,নানরুটি,রুমালি রুটির সাথে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com