Logo
logo

স্বাদে আহ্লাদে

হাঁসের ডিমের মৌলি

উপকরণ:- হাঁসের ডিম ৪টে,
সেদ্ধ আলু৩টো( ৪পিস করে কাটা)
নারিকেল দুধ ৩০০মিলি
পিঁয়াজ কুচি ২ টো বড় সাইজের,
নারিকেল বাটা ৩ টেবিল চামচ,কুচানো কাঁচা লঙ্কা ৪টে,আদা কুচি করা ২চা চামচ, নুন স্বাদমতো
পাতিলেবু অর্ধেক টা
কেশর ১চিমটি,
ঘি ৩টেবিল চামচ
সাদা তেল পরিমাণ মত।

প্রনালী:- প্রথমে ডিম গুলো সেদ্ধ করে নিতে হবে। তারপর ৪টেবিল চামচ নারিকেল দুধ দিয়ে কেশরটা ভিজিয়ে নিন।এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিন ৩-৪ টেবিল চামচ সাদা তেল ও ২চামচ ঘি দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দিন কুচানো পিঁয়াজ।সোনালি করে পিঁয়াজ গুলো ভেজে নিয়ে দিয়ে দিন নারিকেল বাটা ও নারিকেল দুধে ভেজানো কেশর।ভালো করে কষিয়ে দিয়ে দিন সেদ্ধ করে রাখা আলু ও ২০০ মিলি নারিকেল দুধ এবং সম পরিমাণ জল।আর দিন আদা কুচি,কাঁচা লঙ্কা কুচি ও স্বাদ অনুযায়ী নুন সব কিছু দিয়েভালো করে মিশিয়ে দিন।এরপর গ্যাস টা কমিয়ে১০ মিনিট রান্না করুন এবং দেখবেন আলু সেদ্ধ হয়ে গেছে এবং তেল টা উপরে ভেসে উঠেছে।এবার দিয়ে দিতে হবে বাকি নারিকেল দুধ এবং সেদ্ধ করে রাখা হাঁসের ডিম। আমি এখানে সুতো দিয়ে ডিম গুলো অর্ধেক করেছি।এবার হালকা হাতে নেড়ে নিন ২মিনিট। এরপর ডিম গুলো উল্টে দিয়ে,বাকি ঘী টা ছড়িয়ে দিয়ে একটা চাপা দিয়ে গ্যাস টা বন্ধ করে দিন। হয়ে যাবে হাঁসের ডিমের মৌলি।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com