Logo
logo

স্বাদে আহ্লাদে

ধনিয়া চিকেন

উপকরণ:- চিকেন ১ কেজি, টক দই২০০ গ্রাম,হলুদ১ চা চামচ,সরিষার তেল২টেবিল চামচ, নুন পরিমাণ মত, গোল মরিচের গুঁড়ো ১ চা চামচ,কুচানো পেঁয়াজ৫টা মাঝারি সাইজের, আদা ২ইঞ্চি, রসুন১০ কোয়া,ধনে ১চা চামচ,জিরে১ চা চামচ
কাঁচা লঙ্কা ৪ টা ধনে পাতা১৫০ গ্রাম,পাতিলেবুর রস১ টেবিল চামচ, কাজু বাদাম পেস্ট ১৫ টা, সাদা তেল পরিমাণ মত,তেজপাতা২ টো,সাদা জিরে ১/২ চা চামচ, বিট নুন ১/২ চা চামচ।

প্রনালী:- প্রথমে চিকেন টা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে টক দই,হলুদ,গোল মরিচের গুঁড়ো,পরিমাণ মত নুন ও সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ২০মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।আদা, রসুন,ধনে, জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো।আবার কাজু বাদামের ও একটা পেস্ট বানাবো।ধনে পাতা,কাঁচা লঙ্কা, পাতি লেবুর রস আর বরফের ৩ টে চৌক টুকরো দিয়ে একটা পেস্ট বানাবো। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার উপর তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে পিঁয়াজ গুলো বাদামী করেভেজে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। চিকেন দিয়ে ভালো করে ৭-৮ মিনিট ভেজে নেবো।এরপর দেবো আদা,রসুন,ধনে, জিরে র পেস্ট। যতক্ষণ কড়াই থেকে তেল বের না হয় ততক্ষণ ভালোকরে নাড়তে থাকব।এরপর দিয়ে দেবো কাজুর পেস্ট। চিকেন সেদ্ধ হয়ে এলে দিয়ে দেবো বিট লবণ ও ধনে পাতার পেস্ট। ২মিনিট নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে ধনিয়া চিকেন।

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com