সেমাই রসগোল্লার পাতুরি
উপকরণ:- সিমুই ৫০০গ্রাম
দুধ ৫০০গ্রাম
চিনি ১০০ গ্রাম
ছোট এলাচ ৪ টে
গ্রেট করা খোয়া ৫০০ গ্রাম
ঘী ৫০ গ্রাম
রসগোল্লা ১০ টি
কলাপাতা ১টা
কেশর১ চিমটি
প্রনালী:- কলাপাতাটি ছোটো ছোটো টুকরোতে কেটে নিন। কলা পাতাটি ঘী মাখিয়ে আঁচে একটু সেঁকে নিন যাতে পাতা গুলি নরম হয়ে যায়।এরপর কড়াইতে ঘি গরম করে সিমুইটা সোনালি করে ভেজে নিতে হবে।তারপর এর মধ্যে ছোট এলাচ,হালকা গরম দুধ,ও চিনি দিয়ে ভালো করে রান্না করতে হবে। ঘন হয়ে এলে এর মধ্যে গ্রেট করা খোয়া এবং রসগোল্লা গুলো রস চিপে দিতে হবে।এইবার গ্যাস বন্ধ করে দিন।এবার এই মিশ্রণটি থেকে অল্প পরিমাণে কলাপাতার টুকরোতে দিয়ে উপরে অল্প কেশর দিন এবং কালাপাতাতিভালো করে মুড়ে নিন।এরপর কড়াইতে অল্প ঘী ব্রাশ করে মুড়ে রাখা কালাপাতাগুলো হালকা ভেজে নিন।
