Logo
logo

স্বাদে আহ্লাদে

মাহুরাণী

উপকরণ:- আলু,পটল,ঝিঙে,কুমড়ো,বেগুন, থোড় (সব সম পরিমাণে ডুমো করে কাটা)
তেজপাতা:-2 টো
দারচিনি স্টিক:- 3(মিডিয়াম)
গোটা শুকনো লঙ্কা:-3
মেথি:-1/4চা চামচ
মৌরী:-1/2চা চামচ
নারিকেল কোরা:- আধ মালা
নুন,লঙ্কা গুঁড়ো,চিনি(স্বাদ মতো)
হলুদ গুঁড়ো (পরিমাণ মত)
সর্ষের তেল (পরিমাণ মত)
প্রয়োজন অনুযায়ী জল

প্রনালী:- প্রথমে সব সবজি ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে মাপ করে কেটে নিতে হবে।এরপর কড়াইতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেলদিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা,মৌরী,মেথি দারচিনি ফোড়ন দিতে হবে।ফরণের সু গন্ধ বের হলে ওর মধ্যে কেটে রাখা সবজি গুলো দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না রং পরিবর্তন হয়।এরপর একে একে হলুদ, লঙ্কা,নুন, চিনি এবং কিছুটা নারিকেল কোরা দিয়ে মাঝারি আঁচে খুব ভালো করে কষাতে হবে।এরপর রান্না থেকে জল ছাড়তে শুরু করলে,অল্প জলের ছিটা দিয়ে গ্যাস সিমে করে একটা ঢাকা দিয়ে রান্না করতে হবে।সব সবজি সেদ্ধ হয়ে গেলে ভালো করে নেড়ে উপরে নারিকেল কোরা ছড়িয়ে দিতে হবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com