আচারি আলু
উপকরণ:-
আচারি মসলা তৈরি করতে লাগে মৌরি একটা চামচ জিরে এক চামচ গোল মরিচ হাফ চামচ ধনে এক চামচ লাল লঙ্কা গোটা চারটে কালো সরিষা এক চামচ জোয়ান হাফ চামচ মেথি হাফ চামচ সবকিছু গোটা একসাথে ভেজে হাফ পুরো করে রাখতে হবে। আলু নুন ও হলুদ দিয়ে সিদ্ধ করে রাখতে হবে, কালো জিরে এক চামচ জোয়ান হাফ চামচ হিং এক চামচ আদা কুচি এক চামচ লঙ্কা কুচি প্রয়োজন মত নুন ও চিনি স্বাদমতো হলুদ হাফ চামচ আমচুর পাউডার এক চামচ কালো নামক হাফ চামচ তেল চার চামচ সরিষার তেল ধনেপাতা কুচি প্রয়োজন মত।
প্রনালী:- তেল গরম হলে কালোজিরা জোয়ান ও হীন দিতে হবে। তারপর একটু নেড়ে সিদ্ধ করা আলু দিয়ে ভালো করে মিক্স করতে হবে। পাঁচ মিনিট। হালকা আছে। তারপর নুন হলুদ দিয়ে আরো দু মিনিট নাড়তে হবে। তারপর ভাজা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। যখন ভালো সুগন্ধ বেরোবে উপরে আমচুর পাউডার দিয়ে ভালো করে নেড়ে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রাখতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আচারি আলু।
