আম ও মুসুর ডালের বড়া দিয়ে চিংড়ি মাছের টক
উপকরণ:-
আম দুটো লাগবে।একটা আম সরু করে কাটা আর আর একটা আম পেস্ট করা, লবণ ও চিনি স্বাদমতো। হলুদ এক চামচ পাঁচফোড়ন হাফ চামচ শুকনো লঙ্কা দুটি, ভাজার জন্য মসলা জিরেএকটা চামচ, ধনে এক চামচ শুকনো লঙ্কা দুটো সব একসাথে হালকা করে ভেজে গুড়ো করা মসুর ডাল একটা এক কাপ, চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ১৫০ গ্রাম সরিষার তেল প্রয়োজন মত।
প্রনালী:-
প্যানে দুচামচ সরষের তেল চিংড়ি মাছগুলি ভেজে তুলে রাখতে হবে এবার ওই তেলে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোরণ দিয়ে সরু করে কাটা আম একটু নেড়ে নিতে হবে। তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে হবে। তারপর পেস্ট করা আন দিয়ে আবারো নাড়তে হবে। এবার স্বাদ মতন চিনি ভাজা বড়া ও চিংড়ি মাছ গুলো দিয়ে ৫মিনিট ডাকা দিয়ে মিডিয়া ম ফ্রেমে রাখতে হবে যখন ঘন হয়ে এলে উপরে ভাজা মশলা দিয়ে আরো দু মিনিট রাখলেই তৈরী এই সুস্বাদু টক ।
