নারকেলী বোয়াল ভাপা
উপকরণ:- ৫ পিস বোয়াল মাছ (পরিষ্কার ও টুকরো করা)
২ চামচ নারকেল কোরা (বা বাটা)
১ চামচ সর্ষে বাটা (কালো)
১ চামচ কাজুবাদাম
১ চামচ তিল
১ চামচ চার মগজ
৫ টা কাঁচা লঙ্কা
১/২ কাপ কাঁচা সর্ষের তেল
১ চামচ হলুদ গুঁড়ো
নুন পরিমাণ মতো
চিনি পরিমাণ মতো
১ চামচ লঙ্কা গুড়ো
১ চামচ জল ঝরানো টক দই
প্রনালী:- মাছ ম্যারিনেশন: বোয়াল মাছের টুকরোগুলো ধুয়ে নুন ও হলুদ ,লঙ্কাগুড়ো , তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে ১ ঘন্টা।
মশলা তৈরি: সর্ষে, নারকেল কোরা,কাজুবাদাম, চার মগজ,তিল ,কাঁচা লঙ্কা এবং স্বাদমতো নুন দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করতে হবে।
প্যানে তেল দিয়ে মাছগুলো হাল্কা করে এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। একটি স্টিলের টিফিন বাক্সে মাছের টুকরোগুলো নিয়ে তার ওপর তৈরি মশলা, কাঁচা সর্ষের তেল , কাচা লঙ্কা চেরা, নুন,চিনি এবং সামান্য জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
ভাপা বা ভাপানো: টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিতে হবে।আটা দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে। কড়াইতে জল গরম করে তার ওপর স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটি রাখতে হবে (জল যেন বাক্সের অর্ধেক পর্যন্ত থাকে)। ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট ভাপিয়ে নিতে হবে।
পরিবেশন: গ্যাস বন্ধ করে কিছুক্ষণ পর ঢাকনা খুলে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।



