মেথি কিশমিশের চাটনি
উপকরণ:- মেথি -৫০ গ্রাম।
কিশমিশ -৫০ গ্রাম।
আদা কুচি -১চামচ।
গোটা শুকনো লঙ্কা -২টি।
মৌরি -১চা-চামচ।
গুড় -১০০ গ্রাম।
তেঁতুলের ক্বাথ -৪চামচ।
লাল লঙ্কা গুঁড়ো -১/২চামচ।
সর্ষের তেল -১টেবিল চামচ।
নুন -স্বাদমতো।
প্রনালী:- মেথি সারারাত ভিজিয়ে রাখতে হবে।তার পরের দিন অন্তত ১২-১৫বার মেথি ধুয়ে নিতে হবে। এতে করে তেতো ভাবটা কেটে যাবে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, মৌরি ও আদা কুচি ফোড়ণ দিতে হবে। তারপর কিশমিশ ও মেথি দিয়ে নেড়েচেড়ে শুকনো লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে তেঁতুলের ক্বাথ ও সামান্য জল দিয়ে ১০ মিনিট মতো ফুটিয়ে গুড় দিয়ে আরও একটু ফুটিয়ে ঘন হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি মেথি কিশমিশের চাটনি ।



