Logo
logo

স্বাদে আহ্লাদে

মুড়ি মুড়কির মালপোয়া

উপকরণ:- সুজি -১কাপ(ছোট কাপের)।
মুড়ি গুঁড়ো -৩কাপ।
মুড়কি -১কাপ(হাফ গুঁড়ো করা)।
এক কাপ -এক মুঠো।
মুড়কি -এক মুঠো।
গুঁড়ো দুধ -২টেবিল চামচ।
লিকুইড দুধ -১কাপ।
গোলমরিচ -১চা-চামচ(হাফ ক্রাশ)।
মৌরি -১চামচ(হাফ ক্রাশ)।
আখের গুড় -২০০ গ্রাম।
ছোট এলাচ গুঁড়ো -২টি।
কাজুবাদাম কুচি -২চামচ।
খোয়া ক্ষীর -৫০গ্রাম।
সাদা তেল -১কাপ।
গাওয়া ঘি -২টেবিল চামচ।
নুন -১চিমটি।
চেরি -৫-৬টি।

প্রনালী:- প্রথমে গুঁড়ো মুড়ি, সুজি, মুড়কি, গুঁড়ো দুধ, অল্প কাজুবাদাম কুচি রেখে বাদবাকিটা, খোয়া ক্ষীর গ্রেট করে ১চামচ রেখে বাদবাকিটা, নুন, গোটা মুড়ি, মুড়কি,হাফ গুঁড়ো করা গোলমরিচ ও মৌরি, লিকুইড দুধ সবভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার বানাতে হবে।ব্যাটার যেন খুব পাতলা না হয়।
এবার কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে ব্যাটার থেকে অল্প অল্প করে দিয়ে গোল গোল করে মালপোয়া ভেজে নিতে হবে।
আর একটা জায়গায় ১কাপ জল ও গুড় দিয়ে ফুটিয়ে রস করে নিতে হবে। ছোট এলাচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।
রসটা হয়ে গেলে নামিয়ে তারমধ্যে মালপোয়া দিয়ে মিনিট ১৫-২০ মিনিট রেখে দিতে হবে।
তারপর তুলে নিয়ে কাজুবাদাম কুচি, খোয়া ক্ষীর ও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে"মুড়ি মুড়কির মালপোয়া"

বিদ্রঃ মুড়কি যেহেতু গুড় দিয়ে করা তাই ব্যাটারে আমি আলাদা করে মিষ্টি দিইনি।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com