Logo
logo

স্বাদে আহ্লাদে

গোটা পেঁয়াজে মাংসের সাদা কোর্মা

উপকরণ:- খাসির মাংস -১কেজি।
পেঁয়াজ বাটা -হাফ কাপ।
পেঁয়াজ কুচি -৩টি।
রসুন বাটা -১চা-চামচ।
আদা বাটা -১চামচ।
গোটা ছোট পেঁয়াজ -১০-১২টি।
সাদা তেল -১কাপ।
টক দই -২টেবিল চামচ।
মিষ্টি দই -২টেবিল চামচ।
গোটা গোলমরিচ -১চা-চামচ।
ছোট এলাচ -৪টি।
দারচিনি -২টুকরো।
ঘি -২টেবিল চামচ।
চিনি -১/৩চামচ।
নুন -স্বাদমতো।
লেবুর রস -১টেবিল চামচ।

প্রনালী:- প্রথমে মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লেবুর রস, আদা, রসুন বাটা ও নুন মাখিয়ে ৪-৫ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে।
এবার কড়াইতে তেল ও ঘি দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ২-৩ মিনিট ভাজার পর ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষতে হবে। খেয়াল রাখতে হবে তলায় যেন ধরে না যায়।১৫-২০ মিনিট কষানোর পর টকদই, মিষ্টি দই, ছোট এলাচ ও দারুচিনি গুঁড়ো দিয়ে কষতে হবে। ঢাকা দিয়ে কষতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে গোটা গোলমরিচ ও গোটা পেঁয়াজ এই সময় দিয়ে দিতে হবে। প্রয়োজনে অল্প গরম জল দেওয়া যেতে পারে। পেঁয়াজ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। নুন যেহেতু ম্যারিনেট করার সময় দেওয়া ছিল। যদি লাগে দেখে নিয়ে দিতে হবে।তবে দেখতে হবে পেঁয়াজ যেন আস্ত থাকে। এরপর হয়ে গেলে নামিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে "গোটা পেঁয়াজে মাংসের সাদা কোর্মা"

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com