Logo
logo

গল্প / কাহিনী

গল্প - স্বপ্নে মোড়া নতুন জামা

আচ্ছা পুঁটি তোরে না কইছি কাদা মাইখা ঘরের ভিতরে যাবি না, ম এক্ষুনি ঘরখান পরিষ্কার করছি,চোখে দেখস না তুই। তুমিই বলো মা, আমি কতকাদা মেখেছি গো, যে তোমার পরিষ্কার ঘরটা একেবারে নোংরা হয়ে গেল।

শোন পুঁটি আমি বাবু অত শত বুঝি না আমি শুধু বুঝি ঘুম থেকে উইঠা আমার হগল কাজ করতে হয় তার মধ্যে তুই যদি নোংরা করস আমার বারংবার পরিস্কার কইরতা ভালো লাগেনা।
আজকে তোর বাপে আহুক, দেইখ্যা লস না নালিশ করছি আমি।
তুমি যতই বাবার কাছে আমার নামে নালিশ করো না কেন বাবা আমাকে কিছু টি বলবে না।

রাতের বেলা পুঁটি পুটির বাবা আর মা জল ঢালা ভাতে একটু নুন আর আলু ভাতে দিয়ে খেতে খেতে সারাদিনের কর্মকাণ্ডের কথা আলোচনা করতে লাগলো।
রাত যত গভীর হলো ততই পুঁটির মনে পড়তে লাগলো কালবাদ পরশু নববর্ষ।
কি সুন্দর করে পাড়ার মোড় আলোয় আলোকিত হয়ে রয়েছে। পুঁটির সাথে যারা খেলে তাদের সবার নতুন জামা হয়েছে।শুধু নতুন জামা কেনার ক্ষমতা পুঁটির বাবার নেই। পুঁটি কোনদিন তার বাবার কাছে আবদার ও করেনি। ও জানে বাবার সেই ক্ষমতা নেই যে নববর্ষে নতুন জামা পুঁটিকে কিনে দেবে।
মাঝরাতে কুটির চেনা আওয়াজে ঘুমটা ভেঙে যায় বিছানায় শুয়ে শুনতে পায় মা তার বাবাকে বলছে- হ্যাঁ গা আমাগো দিগা ভগবান কবে মুখ তুইলা চাইবে। এই বছরও আমরা পারুম না একখান নতুন জামা মাইয়ারে কিননা দিতে।
দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুঁটির বাপ তার মারে কয়- শুইয়া পড়, অনেক রাত হইছে। কাল হগাল হগাল উঠতে হইবো। দেরি হইয়া গেলে রহিম চাচা বড় ক্যাটক্যাট করে।

ভোরের আলো ফুটতেই হঠাৎ করে পুঁটি চিৎকার করে ওঠে- "এই দেখো আমার নতুন জামা, এই দেখো আমার নতুন জামা।"

পুটির মায় বুঝতে পারে আমার বাচ্চাখান স্বপ্ন দেখতাছে। নিজেরে সান্ত্বনা দিইয়া
পুঁটিরে উঠাইয়া কয়, মা সকাল হইছে, উইঠা পর। আমার হাতে হাতে কাজ কইরা দিবে কে?
মায়ের ধাক্কায় পুঁটির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে হাতমুখে জল দিয়ে মায়ের সাথে কাজে লেগে পরে সে। বেলায় যখন পুঁটি খেলতে যায় তখন তার মা পুরনো জীর্ণ বাক্সটা খুলে বের করে আনে শত ছিদ্র একটা শাড়ি। এদিক ওদিক কেটেকুটে শাড়িটা দিয়ে পুঁটির জন্য বানিয়ে দেয় খুব সুন্দর একটা ছোট্ট ফ্রক। ঠিক করে রাখে রাত্রি বারোটার সময় আর তার বাবাকে অবাক করে দেবে ফ্রকটা দেখিয়ে। রাত্রিরের খাবার খেয়ে সকলে ঘুমোতে যায়।

হঠাৎ করেই মাঝ রাতে পুঁটির মাথায় তার মা হাত বুলিয়ে ডেকে তোলে তাকে। সাথে ডেকে তোলে নিজের স্বামীকেও। হ্যারিকেনের আলোটা জ্বালিয়ে নোংরা পুরনো তাপ্পি দেওয়া জামাটা পুঁটি হাতে তুলে দেয়। চোখ কচলাতে কচলাতে পুঁটি তার মাকে জিজ্ঞাসা করে, মা এটা কি?
কান্না ভেজা গলায় পুঁটির মা বলে মারে তোর বাপের আর আমার টাইক্কা নাই, তাই আমার একখান ছেঁড়া শাড়ি ছিল, ওইখান দিয়াই তোরে ফ্রক বানাই দিছি, কাল পরিস মারে আমি খুশি হইবো।
খুশির আনন্দে দুচোখ বেয়ে জল পড়তে থাকে পুঁটির আর তার বাবার। আজকে তার থেকে বড়লোক আর কেউ নেই। তার মা তাকে নিজের হাতে করে জামা বানিয়ে দিয়েছে। এই যে কত বড় সুখে সেটা পুঁটি কাউকে বোঝাতে পারে না জামাখানা বুকে করে নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয় পুঁটি।স্বপ্ন দেখে নতুন জামা পড়ে নববর্ষে বাবা- মায়ের হাত ধরে মেলায় ঘুরছে সে।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com