Logo
logo

স্বাদে আহ্লাদে

ডাটার বিরিয়ানি

উপকরণ:- ডাটা ১৫০গ্রাম লম্বা করে কাটা ছাড়ানো।১কাপ দেরাদুন রাইস জলে ভিজিয়ে ৩০মিনিট রেখে জল জড়িয়ে ১/২সিদ্বো করে রাখতে হবে কাঁচা লঙ্কা গোটা চিড়া তিনটে, হলুদ হাফ চামচ লঙ্কা গুড়ো ১/২ চামচ, ,দই হাফ কাপ, লেবুর রস এক চামচ ,লবণ মত টমেটো কুচি তিনটে, গোটা গরম মসলা এলাচ তিনটে, এক ইঞ্চি দারচিনি, লবঙ্গ তিনটে , স্টার জনিত একটি,একটি তেজপাতা, গোটা জিরে এক চামচ, লবণ ও চিনি স্বাদমতো, পিয়াজ কুচি দুটো বড় ,টমেটো কুচি তিনটে,আদা ও রসুন বাটা ২ চামচ ধনেপাতা কুচি পরিমাণ মতো সাদা তেল প্রয়োজনমতো ,ঘি দুই চামচ

প্রনালী:- প্রথমে একটি বোলে ডাটা নবণ, হলুদ লঙ্কা ২টেবিল চামচ দই লেবুর রস দিয়ে ৩০ মিনিট ম্যাগনেট করে রাখতে হবে তারপর একটি প্যানেল মধ্যে ঘি ও তেল দিয়ে তেজপাতা গোটা গরম মসলা গোটা জিরে ফোরন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষতে হবে। টমেটো কুচি লবণ হলুদ লঙ্কা, কুচি, কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মেশাতে হবে। প্যানে দুই চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে লো ফ্রেমে ঢাকা দিয়ে রাখতে হবে, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তারপর যখন তেল ছেড়ে আসবে তখন ম্যাগনেট করা ডাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুটা গরম জল দিয়ে ডাটা সিদ্ধ হতে দিতে হবে। যখন হাপ সিদ্ধ হয়ে যাবে আর অল্প জল থাকবে তখন হাফ সিদ্ধ করে রাখা ভাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এবার একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখতে হবে লো ফ্রেমে তার পরএকটু ভালো গন্ধ বেরোলে ভালো ভাবে সিদ্ধো হয়ে গেলে তখন ঢাকনা খুলে ধনেপাতা ও কেওড়া জল মিশিযে আরো কিছু সময় রাখলেই তৈরী ডাটার বিরিয়ানি।

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com