Logo
logo

স্বাদে আহ্লাদে

বরবটি চূড়া

উপকরণ:-
বরবটি আড়াইশো গ্রাম ,চিড়ে হাফ কাপ, গোটা জিরে হাফ চামচ, কাঁচালঙ্কা কুচি স্বাদমতো, নুন ও চিনি স্বাদ মতন। জিরে গুঁড়ো হাফ চামচ। হলুদ হাফ চামচ, সাদা তেল প্রয়োজন মতন। ঘি দু চামচ, গরম মসলা গুঁড়ো হাফ চামচ, সাদা তেল প্রয়োজনমতো, হিং হাফ চামচ ।

প্রনালী:-
প্রথমে বরবটি গুলো কেটে ধুয়ে রাখতে হবে। এবার প্যানে এক চামচ ঘি দিয়ে চিড়েটা সামান্য নেড়ে রাখতে হবে, তারপর প্যানে সাদা তেল ও গোটা জিরে ফরণ দিয়ে বরবটি গুলো দিয়ে নারতে হবে। দু তিন মিনিট নাড়ার পর লবণ ও হলুদ দিয়ে মিক্স করতে হবে, তারপর ঢাকা দিয়ে রাখতে হবে মিডিয়াম ফ্রেমে ৫মিনিট এবার ঢাকনা খুলে সামান্য জল দিয়ে সিদ্ধো হলে আবারো একটু নেড়ে ভাজা চিড়ে টাতে অল্প অল্প মিশিয়ে নিয়ে আলাদা করে কোন জল দেয়া যাবে না যে জলটা দিয়েছিলাম পরিমাপ অনুযায়ী এবার ভালো করে নাড়তে হবে দু এইভাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকনা খুলে এক চামচ চিনি ও গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দু মিনিট রাখলেই তৈরি বরবটি চূড়া

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com