দই দিয়ে কাঁচা আমের চটপটা
উপকরণ:- দই দিয়ে কাঁচা আমের চটপটা
উপকরণ :-
২০০ গ্রাম আম
২০০ গ্রাম লাল বাতাসা
১০০ গ্রাম টক দই
৪-৫ টা গোটা শুকনো লংকা
১/৪ চা চামচ হলুদ গুড়ো
১/৪ চা চামচ আদা পাউডার
১চা চামচ এলাচ গুড়ো
১চা চামচ চাট মসলা
১চা চামচ আমচুর মসলা
স্বাদমতো নুন আর চটপটা করার জন্য
১চা চামচ চিলি ফ্লেক্স
১/২ চা চামচ বীট নুন
১টেবিল চামচ সাদা তেল
প্রনালী:-
প্রথমে আম গুলো খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটি পাত্রে অল্প জলে সামান্য হলুদ গুড়ো দিয়ে আম গুলো ৫মিনিট ভিজিয়ে রাখতে হবে। যাতে আমের কষটা বেরিয়ে যায়। এবার আম গুলো রিং রিং করে কেটে নিতে হবে। আর টকদই টা এক চিমটি বীট নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ওভেনে কড়াই বসিয়ে গরম হলে ২-৩ টে গোটা শুকনো লংকা শুকনো কড়াইয়ে ভেজে তুলে নিতে হবে। এবার সাদা তেল দিয়ে তাতে গোটা কালো সর্ষে, শুকনো লংকা ফোড়ন দিয়ে তাতে আম গুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নুন, চিনি ,ও ১/৪ চা চামচ আদা পাউডার, এলাচ গুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ২মিনিট ঢাকা দিয়ে কম আঁচে ফুটতে দিতে হবে। এবার ঢাকা খুলে বীট নুন দিয়ে ফেটিয়ে রাখা টকদই দিয়ে দিতে হবে। এবার আমচুর পাউডার, আর চাট মসলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা শুকনো লংকা গুড়ো করে নিয়ে ওপর থেকে আরও একটু টকদই আর চিলি ফ্লেক্স ছড়িয়ে নিয়ে,সাইডে কাঁচা আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দই দিয়ে কাঁচা আমের চটপটা।
