Logo
logo

স্বাদে আহ্লাদে

ব্রেড গন্ধরাজ পায়েস

উপকরণ:-

৪ পিস ব্রেড 
১/২ লিটার দুধ
১০০ গ্রাম মিছরি
১/২ গন্ধরাজ লেবু
৪-৫ টা আমন্ড
৪-৫ টা কাজু 
৪-৫ টা পেস্তা 
১ চিমটি এলাচ গুড়ো 
সামান্য কেশর
আর শুকনো গোলাপের পাপড়ি। 

প্রনালী:-
প্রথমে ব্রেডের সাইড গুলো কেটে বাদ দিতে হবে। এবার গ্রাইন্ডারের সাহায্যে ব্রেড গুলো গ্রেট করে নিতে হবে। খুব মিহি গ্রেট করার দরকার নেই, হালকা গ্রেট করতে হবে যাতে একটু দানা দানা থাকে। এবার ওভেনে একটি পাত্র বসিয়ে তাতে মিছরি গুলো দিয়ে সমানে নাড়তে হবে যতক্ষণ না গলছে, মিছরি ভালো করে গলে গেলে ওর মধ্যে ১/২ চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে  হবে। এবার অন্য একটি পাত্রে দুধ টা বসিয়ে,ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে  উঠলে ওর মধ্যে এলাচ গুড়ো দিয়ে  দিতে হবে। এবার সেখান থেকে ১/২কাপ দুধ নিয়ে তার মধ্যে মিল্ক পাউডার টা গুলিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাতে হবে যেন দানা না থাকে। এবার দুধ টা ঘনো হয়ে এলে নামিয়ে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে ১ টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে কাজু, আমন্ড, পেস্তা, দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবার ওর মধ্যে ব্রেড পাউডার গুলো দিয়ে সমানে নাড়তে হবে,হালকা সোনালী রঙ ধরলে ওর মধ্যে দুধ টা দিয়ে সমানে নাড়তে হবে, এবার গুলিতে রাখা মিল্ক পাউডার টা দিয়ে নাড়তে হবে, এবার মিছরির  সিরাপ টা দিয়ে দিতে হবে।  এবার হালকা ভেজে রাখা কাজু, আমন্ড, পেস্তা কুচি কিছু টা  দিয়ে  দিতে হবে। আর কিছুটা রাখতে হবে ডেকরেশনের জন্য।এবার কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে  নিতে হবে। এবার নামিয়ে ওপর থেকে গন্ধরাজ লেবুর একদম ওপরের সবুজ অংশ গ্রেট করে ১ চিমটি দিতে হবে, এবার কাজু কুচি, আমন্ড কুচি, শুকনো গোলাপের পাপড়ি, সামান্য কেশর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ব্রেড গন্ধরাজ পায়েস। 

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com