Logo
logo

স্বাদে আহ্লাদে

ডাবের পায়েস

উপকরণ:-
উপকরণ --দোমালা ডাব ১টি-হাফমালা পেস্ট করা, আর হাফ মালা একটু গ্রেট করা, দুধ -৭৫০ এম এল, গোবিন্দ ভোগ চালেরগুঁড়া-১চামচ, আমণ্ডবাদাম, কাজুবাদাম কুচি-২টেবিল চামচ করে, কনডেন্সড মিল্ক-২টেবিল চামচ, চিনি ও লবণ স্বাদমতো তেজপাতা-১টি, গোটা এলাচ -২টি, জাফরান-১চিমটি দুধে ভিজিয়ে রাখতে হবে,ঘি-১চামচ,

প্রনালী:-
প্রথমে ঘি দিয়ে কাজু আমন বাদাম হালকা করে ভেজে তুলে রাখতে হবে তারপর ওই ফ্যানের মধ্যে দুধ দিয়ে ফুটতে দিতে হবে ফুটে উঠলে তেজপাতা ও গোটা এলাজ দিয়ে কিছুটা ঘন হয়ে এলে কনডেন্স মিল্ক দিয়ে নাড়তে হবে এবার ওই গোবিন্দ ভোগ চালের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ লো ফ্রেমে রাখতে হবে তারপর যে পেস্ট করা ছিল ডাবের শাস সেটা দিয়ে আবারো নামতে হবে। চিনি ও লবণ স্বাদমতো দিয়ে কাজু বাদাম ও আমণ্ড বাদাম দিতে হবে। এবার বাকি যে ডাবের শাসকুচি করা ছিল সেটা দিয়ে কিছুক্ষণ নেরে জাফরান দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলে তৈরি ডাবের পায়েস তার পর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ডাবের মালার মধ্যে দিয়ে উপরে বাদাম কুচি সাজিয়ে পরিবেশন করুন।

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com