রুই মাছের দমপোক্ত
উপকরণ:- রুই মাছের দমপোক্ত
উপকরণ:
৪ পিছ রুই মাছ
১ টা পেঁয়াজ কুচি
২ চামচ আদা বাটা
১০ টি আলমন্ড বাদাম বাটা
১০০ গ্রাম ফেটানো টক দই
১ চামচ হলুদ গুঁড়ো
১/২ চামচ শুঁকনো লঙ্কা গুঁড়ো
১/২ চামচ জিরে গুঁড়ো
নুন স্বাদ অনুযায়ী
১/২ চামচ চিনি
১ চামচ কিসমিস
২ চামচ ঘি
ফোরণের জন্য
২ টো তেজপাতা
২ টো ছোট এলাচ
২ টো দারুচিনি
১ চামচ কেওড়া জল
১ চামচ গোলাপ জল
পরিমাণ মতো সাদা তেল
প্রনালী:-
প্রথমে মাছ গুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট ১০ রেখে দিতে হবে. ১০ মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নুন ও হলুদ মাখানো মাছ গুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে. এবার কড়াইতে ঘি দিয়ে ঘি গরম হয়ে আসলে উপকরণে দেওয়া ফোরণের মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা বাটা দিয়ে সামান্য নুন দিয়ে ভেজে এবার আলমন্ড বাদাম বাটা দিয়ে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে একে একে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো, শুঁকনো লঙ্কা গুঁড়ো,জিরে গুঁড়ো ও চিনি দিয়ে মশলা গুলো কষিয়ে নিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবার ও ভালো করে কষিয়ে নিয়ে কিসমিস দিয়ে ঢাকা দিয়ে ১ মিনিট রেখে দিতে হবে. ১ মিনিট পর ঢাকা খুলে মশলা থেকে তেল ছেড়ে আসলে তাতে ভেজে রাখা মাছ গুলো দিয়ে ওপর থেকে গোলাপ জল ও কেওড়া জল দিয়ে একটু রেখে মাছ গুলোকে উল্টে দিতে হবে. এবার ওপর থেকে ঘি দিয়ে ঢাকা দিয়ে মিনিট ৫ রেখে দিতে হবে. ৫ মিনিট পর গ্যাসের আঁচ বন্ধ করে রেখে দিতে হবে. ৫ মিনিট পর ঢাকা খুলে গরম গরম পরিবেশন করেছি রুই মাছের দম পোক্ত।
