Logo
logo

রন্ধনে বন্ধন

তান্দুরী ফ্লেভাড পনির রোল

উপকরণ:- তন্দুরি ফ্লেভার্ড পনির রোল

উপকরণ:-
ময়দা ২৫০ গ্রাম
পনির ১৫০ গ্রাম
জল ঝরানো টক দই ৫০ গ্রাম
সরষের তেল ৩ টেবিল চামচ
বিট নুন ও সাধারণ লবণ স্বাদমতো
হলুদ গুঁড়ো এক চা চামচ
লঙ্কার গুঁড়ো এক চা চামচ
ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ
চাট মসলা এক চা চামচ
কসৌরি মেথি এক চামচ
লেবুর রস এক চা চামচ
আদা রসুনের পেস্ট এক চামচ
ক্যাপসিকাম একটি
টমেটো একটি
কাঁচা লঙ্কা চারটি
পেঁয়াজ দুটো

প্রনালী:-
প্রথমে ময়দাতে পরিমাণ মতো নুন ও সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মেখে ঢেকে রাখতে হবে ।
এবার গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচ সরষের তেল দিতে হবে অপরদিকে উপরের সব মসলা দিয়ে পনির গুলো ভালো হবে মাখিয়ে সরষের তেলে ভাজতে হবে ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি কাঁচালঙ্কা কুচি ও সামান্য নুন দিয়ে ভালোভাবে রাখতে হবে। পেঁয়াজ ক্যাপসিকাম নরম হয়ে এলে মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে তাতে কাঠ কয়লা জ্বালিয়ে মাখন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তন্দুরি ফ্লেভারের জন্য।
এবার ময়দা থেকে লেচি কেটে পাতলা করে বেলে ওপরে সাদা তেল ব্রাশ করে আবার ভাজ করে মুড়িয়ে বেলে নিয়ে পরোটা মতো ভেজে মাঝখানে পনিরের পুর দিয়ে টমেটো সস মেয়োনিজ ও চাট মসলা ছড়িয়ে রোলের আকারে করে নিলেই তৈরি হয়ে গেল তন্দুরি ফ্লেভার্ড পনির রোল।

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com