গাঁঠি কঁচু দিয়ে চিকেনকারি
উপকরণ:- ৩০০ গ্রাম গাটি কচু
৩০০ গ্রাম চিকেন
৫০গ্রাম টকদই
২কাপ নারকেল কোরা
২টেবিল চামচ পোস্ত বাটা
৪-৫ টেবিল চামচ সাদা তেল
২টেবিল চামচ ঘি
১চা চামচ চিনি
২টো এলাচ
২-৩টে লবঙ্গ
১ইঞ্চি দারুচিনি
৮ -১০ টা শুকনো লংকা
১চা চামচ কালো সর্ষে
১চা চামচ হলুদ সর্ষে
১০-১৫ টা কারিপাতা
স্বাদমতো নুন
প্রনালী:- চিকেন গুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন, এক চামচ সাদা তেল আর টকদই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ১০ মিনিট। এবার গাটি কচু গুলো খোসা ছাড়িয়ে গোটা রেখে ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রে সামান্য নুন ও এক কাপ জল দিয়ে ৫মিনিট ভাপিয়ে নিতে হবে। এবার ওভেনে কড়াই বসিয়ে তা গরম হলে সাদা তেল দিয়ে তাতে এলাচ, লবঙ্গ,দারুচিনি ফোড়ন দিয়ে তাতে ম্যারিনেট করা চিকেন গুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে ।এবার ওই তেলে ভাপিয়ে রাখা কচু গুলো লালচে করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই কড়াই থেকে গোটা গরম মসলা তুলে নিতে হবে। এবার ওই কড়াই বাকি তেল দিয়ে তাতে ৩-৪টে গোটা শুকনো লংকা, হলুদ সর্ষে, ৬-৭ টা কারিপাতা ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে পোস্ত বাটা দিতে হবে, পোস্ত টা একটু কষিয়ে নিতে হবে। এবার নারকেল কোরা দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে সামান্য নুন,চিনি দিয়ে নেড়ে চেড়ে ভেজে রাখা চিকেন, ও ভেজে রাখা গাটি কচু গুলো দিয়ে আরও কিছুক্ষন কষিয়ে নিতে হবে। এবার এক কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্না হতে দিতে হবে ১০-১২ মিনিট। এবার অন্য একটি পাত্রে ঘি গরম করে তাতে কালো সর্ষে, গোটা শুকনো লংকা, আর কারিপাতা দিয়ে ফোড়ন তৈরি করে নিতে হবে। ওই দিকে রান্নার ঢাকা খুলে নেড়ে চেড়ে একটি পাত্রে নামিয়ে নিয়ে ওপর থেকে এই তৈরি করে নেওয়া ফোড়ন টা সুন্দর করে ছড়িয়ে নিয়ে পরিবেশন করুন, গাটি কচু চিকেন কারি। এটি গরম ভাত, পরোটা, পোলাও সবার সাথে খাওয়া যায়।
