Logo
logo

স্বাদে আহ্লাদে

ঝিঙে ডিমের ভর্তা

উপকরণ:-
৩০০ গ্রাম  
২ টো ডিম  
২টেবিল চামচ সর্ষের তেল
১টেবিল চামচ নারকেল কোরা
১টেবিল চামচ পেঁয়াজ কুচি 
১টেবিল চামচ ভাজা রসুন বাটা
১চা চামচ কালোজিরে 
৪-৫ টা গোটা শুকনো লংকা 
১চিমটি বীট নুন 
স্বাদমত নুন

প্রনালী:-
প্রথমে ঝিঙে গুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। এবার একটা গ্রেটারের সাহায্যে ঝিঙে গুলো গ্রেট করে নিতে হবে। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে ঝিঙে গুলো সিদ্ধ করে নিতে হবে। ঝিঙে সিদ্ধ হলে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার ডিম দুটো সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ ঝিঙে আর ডিম ঠান্ডা হচ্ছে, ততক্ষণে ওভেনে একটি কড়াই বসিয়ে শুকনো কড়াইয়ে লংকা গুলো ভেজে তুলে নিতে হবে। এবার রসুন ও ১চা চামচ কালোজিরে শুকনো ভেজে তুলে নিতে হবে। এবার লংকা কালোজিরে আর রসুন এক সাথে বেটে নিতে হবে। এদিকে সিদ্ধ করা ঝিঙে ঠান্ডা হলে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এবার ওভেনে কড়াই বসিয়ে তা গরম হলে ১টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালী করে ভেজে নিতে হবে  এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে একটি সিদ্ধ করে রাখা ডিম গ্রেট করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঝিঙে গুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে তাতে লংকা, রসুন, কালোজিরে বাটা ও নারকেল কোরা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু বীট নুন আর ১চামচ কাচা সর্ষের দিয়ে একটু মিশিয়ে নিলেই তৈরি ঝিঙে ডিমের ভর্তা। গরম ভাতের সাথে দারুণ লাগে। এই ভর্তা টা রুটির সাথে ও বেশ ভালো লাগে। আর একটা ডিম সাজানোর জন্য ব্যাবহার করেছি।

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com