কুমড়ো পাতায় পাবদা
উপকরণ:-
৪ পিস মাঝারি সাইজের পাবদা মাছ
৭-৮ টা কুমড়ো পাতা বাটা
৪-৫ টেবিল চামচ সর্ষের তেল
১ টেবিল চামচ কাচা লংকা বাটা
১চা চামচ কালোজিরে বাটা
২টো চেরা কাচা লংকা
১টেবিল চামচ ধনেপাতা কুচি
১চা চামচ হলুদ গুড়ো
১চা চামচ গন্ধরাজ লেবুর রস
স্বাদমতো নুন
এক কাপ গরম জল
আর সাজানোর জন্য পুদিনা পাতা
প্রনালী:-
প্রথমে পাবদা মাছ গুলো ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন,হলুদ,আর সর্ষের তেল মেখে ৮-১০ মিনিট রেখে দিতে হবে। এবার কুমড়োর পাতা গুলো ভালো করে ধুয়ে কেটে নিতে
প্রথমে পাবদা মাছ গুলো ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, সর্ষের মাখিয়ে ৮-১০ মিনিট রেখে দিতে হবে। এবার কুমড়োর পাতা গুলো ভালো করে ধুয়ে কুচিয়ে কেটে
নিতে হবে। এবার সামান্য নুন আর দিয়ে খুব ভালো করে মেখে নরম করে নিতে হবে। এবার কুমড়োর পাতা থেকে একটু জল বেরিয়ে আসবে। এবার জল ঝরিয়ে নিয়ে পাতা গুলো মিহি বেটে নিতে হবে। এবার ওভেনে কড়াই বসিয়ে তা গরম হলে ৪টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাছ গুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে ১/২ চা চামচ কালোজিরে ফোড়োন দিয়ে তাতে বেটে রাখা কুমড়োর পাতা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাচা গন্ধ চলে যায়। এবার আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে একে একে কাচা লংকা বাটা,কালোজিরে বাটা, হলুদ গুড়ো, ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে ঢাকা খুলে মাছ গুলো দিয়ে আবারও ৩-৪ মিনিট ফুটতে দিতে হবে। এবার ঢাকা খুলে ওপর থেকে লেবুর রস আর ধনেপাতা কুচি চেরা কাচা লংকা দিয়ে নামিয়ে নিতে হবে। এবার প্লেটে নামিয়ে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন কুমড়ো পাতায় পাবদা।
