শসা চিংড়ির রসা
উপকরণ:-
২০০ গ্রাম চিংড়ি মাছ
২০০ গ্রাম শশা
৪টেবিল চামচ সর্ষের তেল
১ চা চামচ হলুদ গুড়ো
১চা চামচ কাচা লংকা বাটা
১টেবিল চামচ পেঁয়াজ বাটা
১চা চামচ আদা বাটা
১চা চামচ কাশ্মীরি লংকা গুড়ো
২-৩ টে গোটা শুকনো লংকা
১/২ চা চামচ গোটা সর্ষে
১চিমটি কালোজিরে
১চা চামচ চিনি
স্বাদমতো নুন।
প্রনালী:-
চিংড়ি মাছ গুলো খোসা ছাড়িয়ে পিঠের শির বের করে ধুয়ে নিতে হবে। এবার চিংড়ি মাছ গুলোতে নুন, সামান্য হলুদ গুড়ো,কাশ্মীরি লংকা গুড়ো ও সামান্য সর্ষের তেল দিয়ে মেখে ৫ মিনিট রেখে দিতে হবে। এবার শশা টা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে। এবার ওভেনে কড়াই বসিয়ে তা গরম হলে ২টেবিল চামচ সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছ গুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবার ওর মধ্যে আরও ১টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে ২-৩ টে গোটা শুকনো লংকা ভেজে তুলে নিতে হবে। এবার ওর মধ্যে ১ টা তেজপাতা, ১চিমটি কালোজিরে ও ১চা চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে চিনি টা দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ বাটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে আদা বাটা দিয়ে সোনালী করে ভেজে নিতে হবে। এবার একে একে নুন,হলুদ গুড়ো,কাচা লংকা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে টুকরো করে কেটে রাখা শশা গুলো দিয়ে একটু হালকা করে কষিয়ে নিয়ে এক কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে ঢাকা দিয়ে ২ মিনিট ফুটতে দিতে হবে। এবার ঢাকা খুলে ওপর থেকে ১চা চামচ সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। এবার সুন্দর করে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন শশা চিংড়ির রসা।করুন
