Logo
logo

স্বাদে আহ্লাদে

ক্ষীর কেশর পোলাও

উপকরণ:-
২কাপ গোবিন্দ ভোগ চাল 
২টেবিল চামচ মিল্ক পাউডার 
২টেবিল চামচ ক্ষোয়াক্ষীর (গ্রেট করা) 
২কাপ লিকুইড দুধ
৩টেবিল চামচ চিনি
২টেবিল চামচ ঘি
৮-১০ কাজু
৮-১০ কিসমিস
১/২ চা চামচ গোলাপ জল
১পিন্স কেশর
২টোএলাচ 
১/২ ইঞ্চি দারুচিনি 
৩-৪টে লবঙ্গ 
২-৩টে তেজপাতা
স্বাদমতো নুন 
সামান্য ফুড কালার 

প্রনালী:-
প্রথমে ২কাপ গোবিন্দ ভোগ চাল ধুয়ে নিয়ে তাতে পরিমান মতো নুন, চিনি,আর সামান্য ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এবার ওভেনে একটি পাত্রে ২কাপ দুধ ফুটতে দিতে হবে, দুধ ফুটে ঘনো হয়ে এলে তার মধ্যে মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। এবার অন্য একটি পাত্র বসিয়ে তাতে সামান্য ঘি দিয়ে কাজু,কিসমিস হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবার গ্রেট করা ক্ষোয়াক্ষীর টা হালকা হাতে ভেজে তুলে নিয়ে ফুটিয়ে রাখা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার ওই কড়াই তে বাকি ঘি টা দিয়ে একে একে তেজপাতা, গোটা এলাচ,লবঙ্গ,দারুচিনি ফোড়ন দিয়ে তাতে আগে থেকে মেখে রাখা গোবিন্দ ভোগ চাল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে তাতে যতটা চাল নেওয়া হয়েছে, তার দ্বিগুন জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। এবার রোস্ট করা কাজু,কিসমিস কিছু নিয়ে গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবং ভেজে রাখা ক্ষোয়াক্ষীর ১ চামচ ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্না হতে দিতে হবে। ৭-৮ মিনিট পর ঢাকা খুলে নামিয়ে  নিয়ে একটি ছোট পাত্রে সাজিয়ে তার ওপর দুধের সাথে মিশিয়ে রাখা ক্ষোয়াক্ষীর দিয়ে ওপর থেকে কাজু, কিসমিস, ও কেশর দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন কেশর ক্ষীর পোলাও। 

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com