ডাল চিংড়ি
উপকরণ:-
মুসুরির ডাল- ২৫০ গ্রাম
মাঝারি মাপের চিংড়ি- ১৫০ গ্রাম
পেঁয়াজ কুচি- ২ টো (মাঝারি মাপের)
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
টমেটো কুচি - ১ টা
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
জিরা গুঁড়ো- ১ চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
গোটা কাঁচা লঙ্কা- ৪-৫ টি
সরষের তেল- হাফ কাপ
ঘি- ২ টেবিল চামচ
নুন ও চিনি- স্বাদ অনুযায়ী
ধনেপাতা কুচি- ১ চা চামচ
শাহী গরম মসলা- ১/২ চা
চামচ
তেজপাতা- ২ টো
গোটা গরম মসলা- ১ চা চামচ ( এলাচ লবঙ্গ দারচিনি থেঁতো করা )
প্রনালী:-
প্রথমে মুসুরির ডাল, অল্প নুন, আর জল দিয়ে ঘন করে সেদ্ধ করে রেখে দেবো।
এবার হলুদ গুড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প জল এক সঙ্গে গুলে একটা মসলার মিশ্রন বানিয়ে রাখবো।
কড়াইতে সরষের তেল, অল্প একটু ঘি গরম করে তেজপাতা, থেতো গরম মসলা ফোড়ন দেব।
ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে কুচানো পেঁয়াজ ভেজে নেব।
পেয়াজ ভেজে হালকা রং আসতে শুরু করলে আদা- রসুন বাটা দিয়ে ভালো করে কষাব।
কাঁচা মসলার গন্ধ চলে গেলে টমেটো কুচি, আগে বানানো মসলার মিশ্রণ মিলিয়ে ভালো করে কষাব।
সব কিছু কষে তেল ছাড়লে পরিষ্কার করা চিংড়ি, নুন, চিনি, কাঁচালঙ্কা দিয়ে আরেকটু রান্না করব।
৫-৬ মিনিট পর তৈরি করা মুসুরির ডাল সিদ্ধ মিলিয়ে অল্প জল দিয়ে আরো পাঁচ ছয় মিনিট রান্না করব।
সবশেষে ঘি ও শাহী গরম মসলা গুড়ো মিলিয়ে দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব।
