Logo
logo

রন্ধনে বন্ধন

চিংড়ি মাছের মালাইকারি

উপকরণ:-
গলদা চিংড়ি:-৪পিস
(মিডিয়াম সাইজের)
পিঁয়াজ:-৩ টে বাটা
আদা বাটা:-১ চা চামচ
রসুন বাটা:-১ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা ১.৫ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-১/২চা চামচ
হলুদ গুঁড়ো:-১/২চা চামচ
কালো সরষে ও মৌরী একসাথে বাটা:-১ চা চামচ,
কাজু:-১০টা,
টক দই-১৫০গ্রাম
বড় নারিকেলের দুধ:-১ কাপ
লিকুইড দুধ:-১ কাপ
নুন:- পরিমাণ মত
চিনি:- ১টেবিল চামচ
সরিষার তেল,:- পরিমাণ মত
ঘী:-১চা চামচ
গরম মসলা- ১/২চা চামচ
ফোড়ন:-২ টো দারচিনি, ৪টে লবঙ্গ,৮টা ছোট এলাচ,
ম্যারিনেট:-(১/২চা চামচ করে নুন,হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে মাছ টা ম্যারিনেট করা)

প্রনালী:-
প্রথমে চিংড়ি মাছ টা ভালো করে ধুয়ে ম্যারিনেট করতে হবে। ৫মিনিট পর কড়াইতে সর্ষের তেল পরিমাণ মত দিয়ে মাছগুলো হালকা ভেজে নিতে হবে।ওই তেলে গরম মসলা ফোড়ন দিয়েভাল করে নেড়ে নিয়ে পিঁয়াজ বাটা দিয়ে নাড়তে হবে যতক্ষণ না জল টা শুকায়।এরপর দিতে হবে একে একে আদা , রসুন ও কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে। আবারও ভালো করে নেড়ে দিয়ে তেল বার হলে দিতে হবে যে সর্ষে বাটা টা ও কাজুবাদাম বাটা।সব গুলো ভালো করে নেড়ে নিয়ে দিতে হবে নারিকেলের দুধ ও লিকুইড দুধ ।ফুটে উঠলে দিতে হবে মাছ। গ্রেভী টা ঘন হয়ে গেলে দিতে হবে গরম মসলা ও ঘী।তারপর গ্যাস টা নিভিয়ে দিলেই হয়ে যাবে চিংড়ি মাছের মালাই কারি।

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com