পনির পোলাও
উপকরণ:-
১ গোবিন্দ ভোগ চাল ২৫০
২ পোনির২০০
৩ ঘী ও সাদা তেল
৪ পরিমাণ মত কাজুবাদাম ও কিচমিচ
৫ পরিমাণ মত লবণ, চিনি, গোটা গরম মশলা, এককাপ তরল দুধ, জাফরান, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ২৫০ চালের জন্য ৫০০ গরমজল, সামান্য আদা কুচি।
প্রনালী:-
প্রথমে চাল ডাল করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে । জল টা গরম করে রাখতে হবে আর দুধ ভালো গরম করে জাফরান টা ভিজিয়ে রাখতে হবে। এবার কড়া ভালো করে গরম করে ওতে সাদা তেল দিয়ে পনির গুলো হালকা করে ভেজে তুলে রাখতে হবে। এবার ওই তেলে ঘি দিয়ে হবে ঘি গরম হলে কাজুবাদাম ও কিচমিচ ভেজে তুলে নিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ও আদা কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে তারপর ওতে জল ঝরানোর জাল দিয়ে ভাল করে ভাজতে হবে। যখন হালকা লাল রং হবে তখন ওতে আগে থেকে গরম করে রাখা জল ঢেলে দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিট ফুটতে দিতে হবে তারপর ওতে একে সব মশলা দিয়ে আবার ফুটতে দিতে হবে । পাঁচ মিনিট ফোটার পর জাফরান ভেজানো দুধ ও উপর থেকে ঘি গরম মশলা ঝরিয়ে ভালো করে মিশিয়ে দমে দশ মিনিট রেখে দিতে হবে এরপর গরম গরম পরিবেশন করতে হবে।
