Logo
logo

রন্ধনে বন্ধন

চিংড়ি পাতুরি

উপকরণ:-
গলদা চিংড়ি মাছ- ১০ টি
সাদা সরষে- হাফ কাপ
লাল সরষে- হাফ কাপ
পোস্ত- হাফ কাপ
কাঁচা লঙ্কা- ১৫ টি
নুন - স্বাদ মত
নারকেল কোড়া- হাফ কাপ
হলুদ গুড়ো- ১ চা চামচ
কলাপাতা- বড় ৪ টে
বাঁধার জন্য সুতো -কিছুটা
সরষে তেল - হাফ কাপ

প্রনালী:-
প্রথমে চিংড়ি মাছ ভাল করে ধুয়ে সমান্য নুন ও হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে৷ তারপর
পরিমান মত সাদা সরষে, লাল সরষে, পোস্ত, নারকেল কোড়া,
৫ টা কাঁচালংকা একসাথে পেস্ট করে মশলা বেটে নিতে হবে৷ এরপর
পেস্ট করা সব মশলা চিংড়ি মাছে ভাল করে মাখিয়ে নিয়ে দশ মিনিট রেখে দিতে হবে৷ তারপর মাখানো মাছের মধ্যে পুরোটা সর্ষের তেল ও নুন মিলিয়ে মেখে নিতে হবে। এরপর কলা পাতা মাঝারি সাইজের চৌকো করে কেটে চাটু গরম করে পাতাটা সেঁকে নরম করে নিতে হবে।
একটা করে কলাপাতায় একটা করে মশলা মাখা চিংড়ি দিয়ে ওপরে আবার একচামচ করে মাখানো মসলা ও একটা করে কাঁচালংকা দিয়ে সুতো দিয়ে ভাল করে বেঁধে দিতে হবে। এরপর নন্ স্টিক চাটু বসিয়ে সামান্য সরষের তেল দিয়ে একটা করে কলাপাতায় মোড়া চিংড়ি মাছ দিয়ে এপিঠ ওপিঠ করে একটা চাপা দিয়ে ভাজতে হবে৷ দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে চিংড়ি পাতুরি।

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com