Logo
logo

রন্ধনে বন্ধন

পুরভরা তালশাঁসের পায়েস

উপকরণ:-
কচি তালশাঁস ৮ টি
ক্ষোয়া ক্ষীর ১ কাপ
চিনি ১/২ কাপ
ছোট এলাচ গুঁড়ো ১/২ চামচ
দুধ ১/২ লিটার
নারকেল কোরা ৫ চামচ
মিল্কমেইড ১ কাপ
ঘি ২ চামচ

প্রনালী:-
প্রথমে তালশাঁসের খোলা ছাড়িয়ে ভিতরের জল বার করে একদিক হাল্কা করে চিরে রাখতে হবে। এরপর ৬টি তালশাঁস আলাদা করে রাখতে হবে। এরপর নারকেল কোরা চিনি ২ চামচ আর ৪ চামচ ক্ষোয়া ক্ষীর ভাল করে চটকে নিয়ে পাত্রে ঘি দিয়ে নেড়েচেড়ে নিয়ে ৬ টি তালশাঁসের ভিতর পুর ভরে দিতে হবে। এরপর পাত্রে দুধ ফুটতে দিতে হবে। এরপর বাকি ২ টো তালশাঁস মিক্সিতে পেষ্ট করে নিতে হবে. তারপর দুধ ফুটে উঠলে তাতে বাকি ক্ষোয়া,চিনি,ছোট এলাচ গুড়ো মিল্কমেইড দিয়ে একফুট হলে আঁচ বন্ধ করতে হবে তারপর তালশাঁসের পেষ্ট মিশিয়ে একটু নেড়েচেড়ে পুরভরা তালশাঁসগুলো দিয়ে পরিবেশন পাত্রে ঢেলে ফ্রিজে ঠান্ডা করতে দিতে হবে। এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com