Logo
logo

রন্ধনে বন্ধন

পারিজাতিকা

উপকরণ:-
নারকেল কোরা এক কাপ
কলা দুটো
লবঙ্গ চারটে, বড় এলাচ একটা, গোলমরিচ চার-পাঁচটা
আটা ২ কাপ
গুড় হাফ কাপ
নুন একটু
গুঁড়ো দুধ বড় দু চামচ
ঘি হাফ কাপ

প্রনালী:-
প্রথমে একটা পাত্রে কলা ও নারকেল একসাথে নিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে।তারপর ওর মধ্যে লবঙ্গ, গোলমরিচ, এলাচের গুঁড়ো,গুঁড়ো দুধ,আটা অল্প দুচামচ,গুড় দু চামচ, ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর কড়াই বসিয়ে তাতে ঘি গরম করে তার মধ্যে ঐ মিশ্রণটাকে চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর আরেকটা পাত্রে একটু জল দিয়ে বাকি গুড়টা দিয়ে একটা রস মতন করে নিয়ে ওর মধ্যে এই বরাগুলো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে এপিঠ ওপিঠ করে নিয়ে নামিয়ে নিতে হবে। শেষে উপর দিয়ে নারকেল কোরা ছড়িয়ে পরিবেশন করতে হবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com